শনিবার, মে ৯, ২০২৬
31 C
Dhaka

বিএমডব্লিউ ফাইভ সিরিজের নতুন সেডান এখন বাংলাদেশে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ফাইভ সিরিজের নতুন সেডান গাড়ির ঘোষণা দিলো বিএমডব্লিউ এশিয়া এবং এক্সিকিউটিভ মটরস লিমিটেড।

মঙ্গলবার রাজধানির তেজগাঁওয়ে বিএমডব্লিউ প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এক্সিকিউটিভ মটরস এর ডিরেক্টর অপারেশন্স মোঃ শামসুল আরেফীন বলেন, “এই নতুন বিএমডব্লিউ গাড়ির বাহিরের নকশায় সর্বোচ্চ গুরুত্বের পাশাপাশি অভ্যন্তরেও এসেছে নতুনত্ব। অধিক কার্যক্ষমতা সম্পন্ন ফাইভ সিরিজের এই গাড়িটিতে প্লাগইন হাইব্রিড প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে যা একই সাথে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব।”

তিনি আরও বলেন, এখন পর্যন্ত জার্মানিতে প্রস্তুতকৃত এই জেনারেশনের ৬ লক্ষ ফাইভ সিরিজ সেডান বিশ্বব্যাপী বিক্রি হয়েছে, যা এই শ্রেণীর সর্বাধিক বিক্রীত গাড়ি।

বিএমডব্লিউ নতুন ডিজাইনের কিডনি গ্রিল এবং এল-শেপড এলইডি হেডলাইটে গাড়ির সম্মুখভাগকে করেছে আরও আকর্ষণীয়। এছাড়াও নতুন থ্রি-ডি ডিজাইনের রিয়ার-লাইট এবং ট্র্যাপিজয়েডাল টেইল-পাইপ গাড়িটিতে এনেছে আধুনিকতার ছোঁয়া।

বিএমডব্লিউ ফাইভ সিরিজ এর নতুন ফিচার লাইভ ককপিট প্লাস-এ রয়েছে ১০.২৫ ইঞ্চি ডিসপ্লে সুবিধা। এছাড়াও অপশন হিসেবে ক্রেতারা লাইভ-ককপিট প্রফেশনাল বেছে নিতে পারে যাতে রয়েছে ১২.৩ ইঞ্চি ডিসপ্লে।

এইট-স্পিড স্টেপট্রোনিক ট্রান্সমিশন সম্বলিত শক্তিশালী ১৮৪ হর্সপাওয়ার ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সাথে সংযোজিত হয়েছে ১০৯ হর্সপাওয়ারের হাইব্রিড প্রযুক্তি যা গাড়িটিকে করেছে আরও গতিশীল।

গাড়িটির স্পেশাল ফিচার ‘পার্কিং এসিস্ট্যান্ট প্লাস’ এর মাধ্যমে গাড়িটি স্বয়ংক্রিয় ভাবে সমান্তরাল এবং উঁচু-নিচু জায়গাতেও পার্ক করা যাবে। এতে আরও রয়েছে পার্কভিউ প্যানারোমা ভিউ এবং থ্রি-ডি টপ ভিউ যার মাধ্যমে গাড়িটিতে পাওয়া যাবে ৩৬০ ডিগ্রি ভিউ সুবিধা।

এছাড়াও গাড়িটিতে রয়েছে রিভার্সিং এসিস্ট্যান্ট সুবিধা যার ফলে গাড়িটিসম্পূর্ণ স্বয়ংক্রিয় ভাবে ৫০ মিটার পেছনে যেতে সক্ষম। এছাড়াও এতে রয়েছে উন্নততর প্রযুক্তির স্মার্টফোন ইন্টিগ্রেশন সিস্টেম যা অ্যাপল কার-প্লে এবং এন্ড্রয়েড অটো প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের সাথে গাড়ির সংযোগ তৈরিতে দারুণ ভাবে কার্যকর। এই নতুন বিএমডব্লিউ ফাইভ সিরিজের গাড়িটির মূল্য শুরু হয়েছে ১ কোটি ১৮ লাখ টাকা থেকে।

এছাড়াও এর সাথে বিক্রয়োত্তর সেবা হিসেবে রয়েছে ৫ বছর এবং ৬০,০০০ কিলোমিটার পর্যন্ত বিনামূল্যে পার্টস, সার্ভিসিং, রিপেয়ার এবং মেইন্টেইনেন্স সুবিধ। নতুন এই বিএমডব্লিউ ফাইভ সিরিজ এর গাড়িটি দেখতে এবং টেস্ট ড্রাইভের জন্যে যেতে হবে এক্সিকিউটিভ মটরস এর শো-রুমে।

এই সপ্তাহের জনপ্রিয়

শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই...

বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ আনলো হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

সর্বশেষ

দেশের সাইবার নিরাপত্তায় বিটিআরসি চেয়ারম্যানের পরামর্শ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ...

মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের মিনি কনফারেন্স রুমে...

১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাল স্যামসাংয়ের বাজারমূল্য

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত চিপের ব্যাপক চাহিদার ফলে...

ট্রাফিক আইন লঙ্ঘনে কাটা যাবে পয়েন্ট, চালু হচ্ছে ‘আরএসপিএস’ অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার চালকদের ড্রাইভিং...

বাংলাদেশে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে প্রথমবারের...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি