রবিবার, জুন ১৪, ২০২৬
34.1 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থীর চীনে এক বছরের ইন্টার্নশিপ প্লেসমেন্ট অর্জন

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের ২৫ জন শিক্ষার্থী ২০২৪ সালের জানুয়ারি থেকে চীনে এক বছরের ইন্টার্নশিপ প্লেসমেন্টের সুযোগ পেয়েছে যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অনন্য অর্জন। টিএইচএম-এর প্রভাষক মোঃ মিশকাতুল কবির এবং ডিআইইউ-এর সহকারী রেজিস্ট্রার মোঃ আব্দুল আলিমের নেতৃত্বে ২৫ শিক্ষার্থীর প্রতিনিধি দলটি চীনের সানিয়া, হাইনানে  পৌঁছেছে এবং সফলভাবে বছরব্যাপী ইন্টার্নশিপ কর্মস্থলে যোগদান করেছে। 

এই উদ্যোগটি ২৫ জন টিএইচএম শিক্ষার্থীর জন্য চীনের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পথ প্রশস্ত করেছে। এরমধ্যে হরিজন রিসোর্ট এন্ড স্পা’তে ১৬ জন শিক্ষার্থী, সানিয়া এডিশন এ ৭ জন শিক্ষার্থী এবং হিলটন সানিয়া ইয়ালুং বে রিসোর্ট এন্ড স্পা’তে  ২ জন শিক্ষার্থী চীনের এইসকল স্বনামধন্য হোটেলগুলিতে বছরব্যাপী ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে। আমাদের শিক্ষার্থীদের চীনের এইসকল স্বনামধন্য হোটেলগুলিতে ইন্টার্নশিপের সুযোগ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এবং প্রোগ্রামের আন্তর্জাতিক আতিথেয়তা সেক্টরের আস্থার প্রমাণ।

ডিআইইউ’র গর্বকে আরও উন্নত করার জন্য এই হোটেলগুলির প্রতিশ্রæতি হল ইন্টার্নশিপ-পরবর্তী স্থায়ী পদের জন্য ডিআইইউ ইন্টার্নদের বিবেচনা করা। উপরন্তু, এই প্রতিষ্ঠানগুলি ভবিষ্যতে ইন্টার্নশিপের জন্য আরও ডিআইইউ ছাত্রদের স্বাগত জানাতে তাদের আগ্রহ প্রকাশ করেছে। এই প্রোগ্রামটি ডিআইইউ’র জন্য একটি মাইলফলক, যা ডিআইইউ ছাত্রদের একটি প্রতিযোগিতামূলক শিল্পে অতুলনীয় আন্তর্জাতিক এক্সপোজার এবং হ্যান্ডস-অন অভিজ্ঞতা প্রদান করবে। এই ধরনের সুযোগগুলি তাদের দক্ষতা, জ্ঞান এবং কর্মজীবনের সম্ভাবনা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

পরিবেশবান্ধব ক্যাম্পাসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

অর্থ বিল ২০২৬-এ ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিকি

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি