শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
32 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে জাপানে কর্মসংস্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টার আজ ২৬ অক্টোবর, ২০২৩ তারিখে ঢাকার বিরুলিয়ায় ড্যাফোডল স্মার্ট সিটিতে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে “জাপানে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে কারিগরি শিক্ষার গুণমান বৃদ্ধি” শীর্ষক সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ খায়রুল আলম এবং জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেইটিও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব ইউজি আন্দো। সেমিনারে আলোচক হিসিবে উপস্থিত ছিলেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর প্রধান প্রতিনিধি জনাব ইচিগুচি তোমোহাইড এবং জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (জেবিসিসিআই) এর ভাইস প্রেসিডেন্ট জনাব সুগাওয়ারা মানাবু।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম লুৎফর রহমানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্র্র্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ আক্তার হোসেন,  এবং ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টার (আইআইসি) এর প্রকল্প পরিচালক জনাব আবু তাহের খান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, জাপান বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্ব ও আস্থার। সে সম্পর্কে ধারাবাহিকতায় বাংলাদেশ ও জাপান আগামী বছরগুলোতে  পারস্পরিক সহযোগিতার সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে অংশীদারীত্বকে দৃঢ় করার জন্য বাস্তব সম্মত পদক্ষেপ নিয়ে এক সংগে কাজ করে এগিয়ে যাবে।  তিনি বলেন, একটি উন্নয়নশীল দেশের জন্য কারিগরি শিক্ষার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ন। জাইকা, জেট্রোসহ বিভিন্ন দাতা সংস্থাসমূহের মাধ্যমে জাপান বাংলাদেশর অর্থনৈতিক ও কারিগরি উন্নয়নে সহযোগিতা অব্যাহত রেখে চলেছে আগামীদিনগুলিতেও সম্ভাব্য ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে।  আজকের এই সেমিনার উভয় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।    

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্র্র্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান বলেন, বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা দক্ষতা তাই বাংরাদেশের মানুষের দক্ষতা উন্নয়ন প্রয়োজন। তিনি বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল পরিবারের  ভৌত অবকাঠামো, সম্পদসহ সকলপ্রকার সুযোগ সুবিধা রয়েছে। আমাদের অর্থনৈতিক সহযোগিতার কোন প্রয়োজন নেই।  তিনি জাপানী দাতা গোষ্ঠী ও সরকারের বিভিন্ন সংস্থাগুলিকে  শুধু কারিগরি ও প্রযুক্তি সহায়তা নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদাল্যয়  ও ড্যাফোডিল পরিবারের সহযোগিতায় এগিয়ে আসার আহŸান জানান।  

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন কালে ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান বলেন, জাপানের চাকরির বাজারে ভালো সুযোগের জন জাপানি ভাষা ্রশিক্ষণের ব্যবধান কমাতে হবে, দক্ষতার ঘাটতি দূর করার ওপর জোর দিতে হবে এবং  কর্মপরিবেশের দক্ষতা প্রশিক্ষণ, সংস্কৃতি, শিষ্টাচার এবং মনোভাব প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিকেত হবে। তিনি আরো বলেন,  জাপান স্টাডি সেন্টার স্থাপন, ছাত্র/শিক্ষক বিনিময় এবং গতিশীলতা প্রোগ্রাম এবং যৌথ গবেষণা ও প্রকাশনা চালু করার মাধ্যমে এ ব্যবধান কমিয়ে আনা সম্ভব হবে। ড্যাফোডিল পরিবার ইতিমধ্যে এসব বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং ২৫টি জাপানী পার্টনার অর্গানাইজেশনের সহায়তায় ১ হাজারের বেশী যুবককে জাপানে কর্মসংস্থানের সুযোগ কওে দিয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি