বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

ডিজিটাল পল্লীর মাধ্যমে পূর্ণতা পেলো ডিজিটাল বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিবেশী দেশগুলোকে পেছনে ফেলে করোনার অচলাবস্থায় ‘ই-কমার্স’ এর ‘ডিজিটাল’ কনসেপ্ট বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

কোভিডে ই-কমার্স এর বিস্তৃতি ঘটেছে পাঁচ বছর আগেই। আমি আশা করছি, ডিজিটাল পল্লীর মাধ্যমে মানিকগঞ্জের সাঁটুয়ারিয়া তাঁত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভীষণভাবে সমাদৃত হবে। বেনরসী, জামদানির মতো তাঁতের শাড়িও মানুষ পছন্দ করবে। বিক্রি হবে। আজকে আমি যখন স্টলগুলো ঘুরেছি তখন ১২ আনাই বিক্রি হয়ে গেছে।

এতে বোঝা যায়, আগামীতে এর জনপ্রিয়তা কোথায় পৌঁছবে। কোভিডে তাদের অবস্থা খুবই খারাপ ছিলো। এই উদ্যোগে তাদের ভাগ্য ফিরতে বাধ্য। আমি মনে করি আজকে যে ডিজিটাল পল্লী শুরু হলো এর সুবিধাভোগী হবে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ধারণা পূর্ণতা পেলো বলেও মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল ও ই-ক্যাবের যৌথ উদ্যোগে গত ২৯ মে ২০২২ রাজধানীর ম্যারিয়ট কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠিত হয় ডিজিটাল কমার্স মেলা।

বিশেষ অতিথির বক্তব্যে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামই একদিন ডিজিটাল হবে। ডিজিটাল বাংলাদেশ যেমন একদিন অবিশ্বাস্য ছিল তা আজ বাস্তবায়ন হয়েছে। তেমনি বাংলাদেশের প্রতিটি গ্রাম একদিন ডিজিটাল পল্লী হবে এবং ঘরে ঘরে গড়ে উঠব ডিজিটাল উদ্যোক্তা। তিনি বলেন ই-ক্যাবের উদ্যোগে যেভাবে ডিজিটাল কোরবানি হাটে পশু বিক্রি হয়েছে সেটাও আমাদেরকে ডিজিটাল কমার্সে আশার আলো দেখায়।

বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ, অতিরিক্তি সচিব মো আব্দুর রহিম খান ও ই-ক্যাবের সাবেক প্রেসিডেন্ট রাজিব আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ই-ক্যাবের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাব উদ্দীন শিপন।

মেলায় অর্ধ শতাধিক উদ্যোক্তা তাদের দেশীয় পণ্যের পসরা সাজান। দেশের প্রথম মডেল ই-কমার্স ভিলেজ মানিকগঞ্জের সাটুরিয়াকে ডিজিটাল পল্লী হিসেবে প্রতিষ্ঠা করতে মানিকগঞ্জের তাতের শাড়ি দিয়ে সাজানো হয় মেলার পসরা। মেলায় অংশগ্রহণকারী গণ জানান তাদের পণ্যের বেশীরভাগই বিক্রি হয়ে গেছে। তাই তারা খুশি। তারা এ ধরনের উদ্যোগের আরো ব্যাপ্তি দেশীয় উদ্যোক্তা ও তাঁতশিল্পের সাথে জড়িতদের সহযোগিতার কথা বলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি