রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
29 C
Dhaka

ডিজিটাল লিটারেসি কুইজ ২০২২ সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: শেষ হলো “ডিজিটাল লিটারেসি কুইজ ২০২২”। দেশব্যাপী ডিজিটাল বিভাজন কমিয়ে
আনা এবং দেশের মানুষের জন্য নিরাপদ ও ফলপ্রসূ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল লিটারেসি সেন্টার আয়োজন করে এই কুইজ প্রতিযোগিতা। ১০ দিনব্যাপী এই কুইজটির আজ ছিল সমাপনী দিন।
 
ডিজিটাল জীবনাচারণ, তথ্য অনুসন্ধান ও ব্যবহার, অনলাইন নিরাপত্তা, সুরক্ষা ও গোপনীয়তা, ডিজিটাল পরিমন্ডলে গ্রহণযোগ্য আচরণ, অনলাইন লেনদেন, ডিজিটাল নিরাপত্তার আইনগত দিক ও দায় দায়িত্ব প্রভৃতি বিষয়ের ওপর দেশের ও দেশের বাইরের যে কোন প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ ছিল
উন্মুক্ত।
 
গত ১০ দিনে মোট ১০,৩৪৩ জন প্রতিযোগী এই কুইজে অংশগ্রহণ করেন। নারী পুরুষ নির্বিশেষে প্রতিযোগীদের মধ্যে শিশু-কিশোর ও বয়স্কদের অংশগ্রহণ উল্লেখযোগ্য থাকলেও ৫০ শতাংশের অধিক প্রতিযোগীই ছিলেন তরুণ। প্রতিযোগীদের মধ্যে যারা সবচেয়ে কম সময়ে অধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে
প্রতিদিন ৬ জন করে বিজয়ী নির্বাচন করা হয়।
 
১০ দিনব্যাপী এই কুইজ প্রতিযোগিতায় মোট ৬০ জন বিজয়ী নির্বাচন করা হয়েছে। বিজয়ীদের মধ্যে প্রতিদিনের ১ম তিনজন বিজয়ী অর্থাৎ ১ম, ২য় ও ৩য় বিজয়ী ডিজিটাল লিটারেসি সেন্টারের পক্ষ থেকে পাবেন স্মার্টফোন, স্মার্টওয়াচ ও হেডফোন এবং ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ বিজয়ীদের জন্য রয়েছে ২ জিবি ডাটা ও ১০০ টাকা
টক টাইম। অতি শীঘ্রই বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি