বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন গাজীপুরের পারভিন

টেকভিশন২৪ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫। এর আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেয়েছেন গাজীপুর সদরের কাশিমপুরের লতিফপুর এলাকার পোশাককর্মী পারভিন আকতার। মাত্র ৪ হাজার ৫৫০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে কিস্তি সুবিধায় ওয়ালটন ফ্রিজ কিনে বিশাল অংকের এই টাকা পেলেন পারভিন। ওয়ালটনের একটি ফ্রিজ কিনেই বদলে গেলো সিঙ্গেল মাদার পারভিন এবং তার দুই সন্তানের কঠিন সংগ্রামী জীবন।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নাম্বার এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক।

এ কার্যক্রমে স্বতস্ফর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে ঈদ উৎসবে ক্রেতারা ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, বেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে ২০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক এবং কোটি কোটি টাকার পণ্য ফ্রি পাচ্ছেন।

সোমবার বিকেলে (৩০ মে, ২০২২) গাজীপুর সদরের পানিশাইল ওয়ালটন প্লাজায় পারভিন আকতারের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার এবং প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর নাজনিন আক্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, হেড অব বিজনেস ইন্টেলিজেন্স আরিফুল আম্বিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান, প্লাজা ট্রেডের ডিসিইও আবুল কালাম আজাদ, সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মীর মোহাম্মদ গোলাম ফারুক প্রমুখ।

ক্রেতা পারভিন আকতার জানান, তার বাড়ি ফরিদপুর সদরপুরের লালমিয়া সরকারের কান্দি গ্রামে। ১ ছেলে এবং ১ মেয়ের মা তিনি। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় অনেক আগেই। গাজীপুরের ‘বিগ বস’ নামের একটি পোশাক কারখানায় কাজ করে দুই সন্তান নিয়ে কঠোর জীবন সংগ্রাম চলছে সহায়-সম্বলহীন পারভিনের। বাসার পুরনো ফ্রিজটি নষ্ট হয়ে যাওয়ায় কষ্ট করে সামান্য কিছু টাকা জমিয়ে ওয়ালটন থেকে কিস্তিতে ফ্রিজটি কেনেন তিনি। ওয়ালটনের ফ্রিজ কেনাটাই ভাগ্য বদলে দেয় পারভিন ও তার দুই সন্তানের।

অনুষ্ঠানে নজরুল ইসলাম সরকার বলেন, ওয়ালটনের কাছে সব ক্রেতাই সমান গুরুত্বপূর্ণ। ২০ লাখ টাকার এই চেক হস্তান্তর প্রমাণ করে ওয়ালটন ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি সঠিকভাবে পালন করে। ক্রেতারা ওয়ালটনের পণ্য সাদরে গ্রহণ করছেন বলেই আমরাও মানুষকে এই ধরনের সুবিধা দিতে পারছি। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে লক্ষ লক্ষ ক্রেতার ভাগ্য পরিবর্তনের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত।

কর্তৃপক্ষ জানায় ওয়ালটন ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসার ১২ বছরের গ্যারান্টি, ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত ৭৭টি সার্ভিস সেন্টার থেকে দ্রুত বিক্রয়োত্তর সেবা পাওয়ার নিশ্চয়তা এবং সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি