সোমবার, নভেম্বর ২, ২০২৬
33.5 C
Dhaka

শরীয়তপুরের ডামুড্যা হচ্ছে দেশের দ্বিতীয় ডিজিটাল ভিলেজ

টেকভিশন২৪ ডেস্কঃ বাণিজ্য মন্ত্রণালয় ও ই-ক্যাব এর যৌথ উদ্যোগে দেশের দ্বিতীয় ডিজিটাল ভিলেজ (পল্লী) হচ্ছে পদ্মাপাড়ের জেলা শরীয়তপুরে। মঙ্গলবার জেলার ডামুড্যা ইউএনও সম্মেলন কক্ষে ডিজিটাল কমার্স ভিলেজের উদ্বোধন করেন শরীয়তপুর-৩ সংসদীয় সদস্য নাহিম রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নের জন্য প্রাথমিক ভাবে বাংলাদেশের কানেক্টিভিটি বা অবকাঠামো ও সংযোগ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক ভাবে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র স্থাপন করেন। এর পর ধাপে ধাপে সরকারের প্রতিটি বিভাগের সকলকে প্রশিক্ষণ দিয়ে স্ট্যান্ডার্ড ডিজিটাল অপারেশন ম্যানুয়াল উপস্থাপন করেন যার প্রকাশ ঘটছে ই-টেন্ডার ও ই-নথির মতো বিষয়ের মধ্য দিয়ে। সকলকে অনলাইনে সংযুক্ত করেন। ২০১৫ সালে তা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা দেন। ডিজিটাল পল্লী তারই বাস্তব উদাহরণ। এর মাধ্যমে আমাদের এই এলাকার মৎস সম্পদকে কাজে লাগিয়ে ডিজিটাল পল্লী ডামুড্যার আর্থ-সামাজিক অবস্থা বদলে যেতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।

ডিজিটাল ভিলেজ

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান ডিজিটাল পল্লী কর্মসূচির প্রেসিডেন্ট ইব্রাহীম খলিল। কীভাবে ডামুড্যা গ্রামকে ই-কমার্স এর শক্তিতে ডিজিটাল পল্লী হিসেবে রূপান্তর করা হবে তার কর্ম পরিকল্পনা তুলে ধরেন ডিজিটাল পল্লী কর্মসূচির ভাইস প্রেসিডেন্ট জাহিদুজ্জামান সাঈদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান এবং ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল।

এসময় ই-ক্যাবের সাধারণ সম্পাদক বলেন, সমাজে বিদ্যমান সক্ষমতা প্রমাণের অসম অবস্থা তথা বৈষম্য দূর করতে ডিজিটাল শক্তি তথা ইন্টারনেটকে কাজে লাগিয়ে ই-ক্যাব প্রচলিত ব্যবসার ডিজিটাল রূপান্তরে কাজ করছে ই-ক্যাব। স্থানীয় উপকরণ বা সম্পদকে কেন্দ্র করেই আমরা গ্রামের উদ্যোক্তা এবং ভোক্তারা যেনো সহজেই ডিজিটাল কমার্সের যাবতীয় কল্যাণ উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে কাজ করছি। ডিজিটাল কমার্সের সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে, গ্রাম ও শহরের মধ্যকার দূরত্ব কমিয়ে আনাই ডিজিটাল পল্লী’র প্রধান উদ্দেশ্য। আর এই লক্ষ্যেই মানিকগঞ্জের পর শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলাকে ডিজিটাল পল্লীতে রূপান্তর করা হবে।

ডিজিটাল ভিলেজ

প্রসঙ্গত, ডিজিটাল কমার্স ভিলেজ/ডিজিটাল পল্লী এমন একটি উদ্যোগ যার আওতায় একাধিক মডেল গ্রাম তৈরি করা হবে, যেখানে ডিজিটাল কমার্সের যাবতীয় সকল সুবিধাই বিদ্যমান থাকবে। প্রকল্পের অধীনে ২০০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়ার পাশপাশি ১ টি ফেসিলিটিজ সেন্টার, ১ টি কল সেন্টার, ডেলিভারী সার্ভিস, মার্কেটপ্লেস তৈরি, ডিজিটাল পেমেন্ট অন্তর্ভুক্ত করা, প্রোডাক্ট ক্যাটালগ ম্যানেজমেন্ট সেবা প্রস্তুত করা হবে। আর এই মডেল গ্রামের আঙ্গিকে দেশব্যাপি গড়ে তোলা হবে হাজারো ডিজিটাল কমার্স ভিলেজ/ডিজিটাল পল্লী।

অন্যান্যের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু, সৈয়দ আব্দুল হাদী জিল্লু,মাসুদুর রহমান শেখ, গোলাম মওলা রতন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ, খাদিজা খানম লাকি, অর্থ সম্পাদক জুনায়েদ আহমেদ এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়সাল খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিজিটাল পল্লী কর্মসূচীর সাধারণ সম্পাদক মীর শাহেদ আলী।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

সর্বশেষ

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি