শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
32 C
Dhaka

টেকনো’র প্রিমিয়াম ফ্ল্যাগশিপ আউটলেট চালু

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ও স্মার্ট ডিভাইসের গ্লোবাল মার্কেট লিডার ব্র্যান্ড টেকনো ২৫ আগস্ট শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ব্র্যান্ডটির প্রিমিয়াম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। নতুন এই ফ্ল্যাগশিপ আউটলেটের ঠিকানা আরআর মোবাইল, শপ নং ১৬ডি অ্যান্ড ১৭এ, লেভেল-৪, ব্লক-সি।

প্রিমিয়াম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান, টেক ইউটিউবার আশিকুর রহমান তুষার, স্যামজোন এবং অসংখ্য ক্রেতা ও শুভাকাঙ্খি।

উদ্বোধনী অনুষ্ঠানে আইস্মার্টইউ টেকনোলোজি বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, যমুনা ফিউচার পার্কের এই স্মার্টফোন মার্কেট ক্রেতাদের কাছে খুবই জনপ্রিয়। ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে, প্রিমিয়াম ডিজাইন, প্রিমিয়াম এক্সপেরিয়েন্স এবং আরো ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা টেকনোর প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্টোর এই মার্কেটে চালু করলাম। এখানে গ্রাহকরা আমাদের উদ্ভাবনী পণ্যগুলো পরখ করতে পারবে।

টেকনোর প্রিমিয়াম ফ্ল্যাগশিপ আউটলেট চালু উপলক্ষে গ্রাহকদের জন্য টেকনো ক্যামন ২০ সিরিজ এবং স্পার্ক ১০ সিরিজসহ টেকনোর সর্বশেষ স্মার্টফোন ক্রয়ে ক্রেতাদের জন্য আকর্ষনীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ক্রয়ে গ্রাহকদের সাপ্তাহিক দুর্দান্ত পুরস্কার জেতার সুযোগ রয়েছে। ব্লকবাস্টার মুভি টিকিট অথবা সি পার্ল বিচ রিসোর্ট এবং স্পা কক্সবাজারে দম্পতির রোমান্টিক ভ্রমণের সুযোগ, অথবা এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে ঢাকা-কক্সবাজার এয়ার টিকিট।

শুধু তাই নয়, একজন সৌভাগ্যবান বিজয়ীর রানার বোল্ট ১৬৫আর বাইক জেতার সুযোগ রয়েছে মাসব্যাপী এই উদযাপনে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি