বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

জেডটিই প্রকাশ করলো তাদের ৫-জি ম্যাসেজিংয়ের শ্বেতপত্র

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ইন্টারনেটের বানিজ্যিক ও গ্রাহক ভিত্তিক প্রযুক্তি নির্ভর টেলিযোগাযোগ সেবা প্রদানকারী জেডটিই করপোরেশন সম্প্রতি  প্রকাশ করলো তাদের ৫-জি ম্যাসেজিং এর শ্বেতপত্র। যা বিস্তারিত ভাবে জেডটিইর ৫-জি ম্যাসেজিং সলিউশনের ব্যাখ্যা দেয়। এই শ্বেতপত্রের উদ্দেশ্য হলো একটি ৫-জি কিলার সার্ভিস নির্মাণের মাধ্যমে জনগণ এবং অন্যান্য শিল্প ক্ষেত্রে আরো উন্নত সেবা প্রদান করা।

ম্যাসেজিং সেবাটি হলো অপারেশনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের সেবা। জেডটিই তার ৫-জি নেটওয়ার্ক প্রযুক্তির উৎকর্ষে ৫-জি ম্যাসেজিং সলিউশনের নেতৃত্ব নিয়েছে। নতুন প্রযুক্তির বিকাশ, মান উন্নয়ন ও ৫-জি নেটওয়ার্কের টার্মিনাল উন্নয়নের মাধ্যমে ৫-জি ম্যাসেজিংকে তিনটি ক্যাটাগরির ম্যাসেজিং সেবায় ভাগ করা হয়েছে।

৫-জি ক্ষুদ্র ম্যাসেজিং সেবা (এস এম এস): থ্রি-জি পিপি টেকনিক্যাল স্ট্যান্ডার্ড এবং টার্মিনালের ক্ষমতানুসারে ৫-জি নেটওয়ার্ক এস এম এস এর পাশাপাশি এ এন এস (নন এ্যাক্সেস স্ট্রাম) কেও সমর্থন করে। যে টি মূলত ৫-জি এন আর এ্যাক্সেস অনুসারে এস এম এস এর একটি ফংশন। ৫-জি এস এম এস ব্যবস্থায় এখনো প্রাথমিক এস এম এস সেবা উপভোগ করা যায় আর সাথে থাকছে সেই চিতাচরিত এস এম এস এর ফাংশন ও অভিজ্ঞতা ।

৫-জি উন্নত মিডিয়া ম্যাসেজিংঃ দীর্ঘদিন ধরেই প্রচলিত টেক্সট ম্যাসেজিং এর ফাংশন এবং অভিজ্ঞতা, ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা পূরণ করতে পারছিল না। আর সেই সাথে শিল্প প্রধান এ্যাপ্লিকেশন উন্নয়নে বাঁধা সৃষ্টি করছিল। ৫-জি যুগে প্রচলিত টেক্সট ম্যাসেজিং জি এস এম ইউ পি ২.৪ এ উন্নিত হয়েছে যার সাথে থাকছে উন্নত ৫-জি মিডিয়া ম্যাসেজিং এবং বানিজ্যিক ম্যাসেজিং সেবা। এর ফলে সম্পূর্ণ ভাবে সেবা ও ফংশন, বৈশিষ্ট্য অভিজ্ঞতা ও সেবার মানের উন্নয়ন ঘটেছে ।

৫-জি ইন্টারনেট অফ থিং (আই ও টি) ম্যাসেজজিংঃ  ৫-জি আই ওটি  ম্যাসেজিং এর মান ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য হলো ব্যাপক ভাবে যোগাযোগ, স্বল্প ব্যান্ডউইথের ব্যবহার এবং লাইটওয়েট।৫-জি আই ওটি ম্যাসেজিং বানিজ্যিক এ্যাপ্লিকেশনের মাধ্যমে বস্তুর সাথে  মানুষের ও এ্যাপ্লিকেশনের বানিজ্যিক সংযোগ স্থাপনে সক্ষম হয়েছে।

জেডটিই বৈশ্বিক ৫-জি ম্যাসেজিং প্ল্যাটফরমে অন্যতম সরঞ্জাম বিক্রেতা। নেটওয়ার্ক নির্মাণের দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি জেডটিইর বিশ্বের সবচেয়ে বড় ম্যাসেজিং প্ল্যাটফরমে দূর্দান্ত বানিজ্যিক অপারেশন পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে। যেখানে একক ল্যানের মাধ্যমে ১০০ মিলিয়ন ব্যবহারকারীকে সেবা ও বিশাল টার্মিনাল কে খুব সূক্ষভাবে অভিযোজিত করা হয়। এছাড়া জেডটিই গত ৩ এপ্রিল ২০২০, হাংজু চীনে, তাদের প্ল্যাটফরম থেকে বিশ্বের প্রথম ৫-জি ম্যাসেজ প্রদান করে। ভবিষ্যতে জেডটিই টেলিযোগাযোগ খাতের সমৃদ্ধির জন্য অপারেটরদের টেলিযোগাযোগ ইকোসিস্টেম ২.০ তে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

শ্বেতপত্রটি ডাউনলোড করলে নিচের লিংকটিতে ক্লিক করুন :

https://res-www.zte.com.cn/mediares/zte/Files/PDF/white_book/202102251538.pdf

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি