শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে জাপান-বাংলাদেশ গ্রুপ আর্ট এক্সিবিশনে বিকাশ

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশে জাপানের দূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ যৌথভাবে “জাপান অ্যান্ড বাংলাদেশ – এ গ্রুপ আর্ট এক্সিবিশন” নামে একটি শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে। দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ এই আয়োজনের অন্যতম সহযোগী।

প্রদর্শনীটি ২২ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে।

শনিবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মাসিদা তাতসুয়া এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর। এ সময় আরো উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ) সহ শিল্পাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ছয় দিনব্যাপী এই প্রদর্শনীতে জাপানী শিল্পী মিও সাতো, ইকেদা ইয়োশিতো, কোতা নাকামুরা, শিউয়োশি উরিউ, এরিনা মাতসুই, আকিও উই, আজুসা কোবায়াশি এবং বাংলাদেশী শিল্পী মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, মোস্তাফিজুল হক, নিসার হোসেইন, শেখ আফজাল, মোহাম্মদ ইকবাল, আনিসুজ্জামান, মাকসুদা ইকবাল নিপা, নাজমুন নাহার কেয়া – এই ১৬ জনের দু’টি করে বিভিন্ন মাধ্যমে মোট ৩২টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি