রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

জাতীয় শোক দিবস স্মরণে এসএফআইএল-এর মত বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও অবদানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্ট্রাটেজিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। সভায় উপস্থিত ছিলেন এসএফআইএল এর চেয়ারম্যান এহসানুল কবির, ইসি কমিটির চেয়ারম্যান শরিফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরতেজা আহমেদ খান সহ সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, পরিচালনা পর্ষদের সদস্য ও মিডিয়ার অন্যান্য গণ্য মান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এসএফআইএল এর উপ-ব্যবস্থাপনা পরিচালক তামিম মারজান হুদা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইরতেজা আহমেদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক তামিম মারজান হুদা, কানাডিয়ান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ এইচ এম জহিরুল হক, নিউজ বাংলার নির্বাহী সম্পাদক হাসান ইমাম রুবেল, এছাড়াও এসএফআইএল-এর হেড অফ রিটেইল মো. সাজেদুল হক মৃধা, এসএফআইএল সিকিউরিটিজ লিমিটেড-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদাউস হুসেইন সহ আরো অনেকে ব্যক্তব্য রাখেন।

এই শোক সভায় বঙ্গবন্ধুর বিভিন্ন অবদান ও কৃতিত্ব নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক খাত বৃদ্ধিতে উনার নীতিমালা ও দিক নির্দেশনার প্রভাব নিয়ে আলোচনা করেন ব্ক্তারা। অনুষ্ঠানটির শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।

এসএফআইএল দেশের প্রথমসারির একমাত্র আর্থিক প্রতিষ্ঠান যা কানাডা, আমেরিকা ও বাংলাদেশের যৌথ প্রাতিষ্ঠানিক বিনিয়োগে গড়ে উঠেছে। উন্নত সেবার মান ও বৈশিষ্ট দিয়ে ইতিমধ্যে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা তৈরিতে সক্ষম হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি