বুধবার, জুলাই ১৫, ২০২৬
26.9 C
Dhaka

গুগলের চমক, এলো অ্যান্ড্রয়েড ১৩

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন ১৩ উন্মোচন করেছে মার্কিন টেক জায়ান্ট গুগল। মঙ্গলবার থেকেই বিভিন্ন ফোনে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনের আপডেট পাঠানো শুরু হয়েছে। গুগলের তৈরি পিক্সেল সিরিজের ফোনে অ্যান্ড্রয়েড ১৩ ডাউনলোড করা যাচ্ছে। পিক্সেল ৩ ফোনের আগের ভার্সনে নতুন সংস্করণ ডাউনলোড করা যাবে না।

এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, স্যামসাং, আসুস, নকিয়া, মটোরোলা, ওয়ানপ্লাস, অপো, রিয়েলমি, সনি, টেকনো, ভিভো এবং শাওমিসহ আরও অনেক স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের একাধিক মডেলে অ্যান্ড্রয়েড ১৩ আপডেট মিলবে। যদিও ঠিক কোন-কোন মডেলে এই আপডেট পাওয়া যাবে তা জানায়নি।

গুগলের নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে একাধিক চমক রয়েছে। ফোনের স্ক্রিনে আগের চেয়ে বেশি কাস্টমাইজেশনের অপশন যুক্ত হবে। ফোনের থিম অনুযায়ী সব অ্যাপের আইকন বদলে ফেলা যাবে।

নতুন অপারেটিং সিস্টেমে নির্দিষ্ট ভাষায় অ্যাপ ব্যবহারের সুযোগ থাকছে। এর ফলে ফোনের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন না করেই পছন্দের ভাষায় যে কোন অ্যাপ ব্যবহার করা যাবে।

অ্যান্ড্রয়েড ১৩ ভার্সনে প্রাইভেসি কন্ট্রোলে বিশেষ জোর দেওয়া হয়েছে। অ্যাপ ডাউনলোডের সময় ছবি ও ভিডিও দেখার অনুমতি চাইলে ব্যবহারকারী যেসব ছবি ও ভিডিও সিলেক্ট করে দেবেন কেবল সেই ফাইলগুলোরই একসেস পাবে  সেই অ্যাপ।

এছাড়া ক্লিপবোর্ড ডেটায় অতিরিক্ত সুরক্ষা যুক্ত করেছে গুগল। বিশেষ করে ইমেল, ফোন নম্বরের মতো ডেটা কপি করলে অতিরিক্ত সুরক্ষা অবলম্বন করবে গুগলের নতুন ভার্সন।

নোটিফিকেশনের ক্ষেত্রে আরও সূক্ষ্ম নিয়ন্ত্রণ নিয়ে এসেছে গুগল। ফোনে ইন্সটল থাকা কোনো অ্যাপ নোটিফিকেশন পাঠাতে চাইলে ব্যবহারকারীর অনুমতি চাইবে। একই সঙ্গে ফোন থেকে কপি করা কোন কনটেন্ট অন্য ডিভাইসে ট্রান্সফার করা যাবে না।

 

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি