বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
31.1 C
Dhaka

জাঁকজকমপূর্ণ আয়োজনে কম্পিউটার সিটি সেন্টারে শুরু হচ্ছে বিজয় উৎসব-২০২১

টেকভিশন২৪ প্রতিবেদক : বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১ ডিসেম্বর থেকে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান সেন্টার) শুরু হতে যাচ্ছে বিজয় উৎসব-২০২১। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিজয় উৎসব আয়োজন উপলক্ষে আজ কম্পিউটার সিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি ও বিজয় উৎসব-২০২১ এর আহ্বায়ক তৌফিক এহেসান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সাংগঠনিক সম্পাদক এস. এম. ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ এস. এম. আনোয়ার আয়ুব, প্রচার সম্পাদক মীর রফিকুল ইসলাম (বিল্লু), আইটি সম্পাদক মো. রাশেদ আলী ভূইয়াসহ মার্কেটের অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বৃহত্তম আইটি পণ্যের শপিং মল হিসেবে ইতোমধ্যে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার সিটি সেন্টার পরিচিতি লাভ করেছে। প্রথম থেকে দশম তলা পর্যন্ত বিশাল জায়গাজুড়ে এ মার্কেটের ৭৫০টি প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি শিল্পের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও কলাকৌশল প্রদর্শন করবে।

প্রযুক্তি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ীরা তাদের পণ্যের বিপণন ও প্রদর্শনী করবে এই বিজয় উৎসবে। বিজয় উৎসবে থাকবে পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়, বিভিন্ন অফার, উপহার সামগ্রীসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন। থাকবে মুজিব শতবর্ষের আলোচনা সভা, সেমিনার, ডিজিটাল বাংলাদেশ বিষয়ক বিশেষ প্রেজেন্টেশন, বিজয় উৎসব উপলক্ষে ফ্রি সার্ভিসিং, চিত্রাংকন প্রতিযোগিতা, তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখা মুক্তিযোদ্ধাদের সম্মাননা, ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে থাকছে র‌্যালি এবং বিভিন্ন ইভেন্টের আয়োজন।

কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহসান বলেন, বিজয় উৎসব হবে জাঁকজমকপূর্ণ। শপিং মলজুড়ে এ উপলক্ষে থাকবে বড় পরিসরে প্রযুক্তি পণ্যের বেচাকেনা ও নতুন প্রযুক্তির প্রদর্শনী। সেই সঙ্গে থাকবে বিশেষ মূল্যছাড় ও উপহার। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব মানুষের হাতে ডিজিটাল পণ্য তুলে দেওয়ার প্রয়াসেই এ আয়োজন। নির্বিঘ্নে ও নিরাপদ একটি উৎসব নিশ্চিত করতে সর্বোচ্চ আমরা নিরাপত্তাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের সর্বস্তরের মানুষের মাঝে ও ঘরে ঘরে তথ্য-প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে কম্পিউটারসহ তথ্যপ্রযুক্তি পণ্যের ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিতে, বহু প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়তে এই আয়োজন করা হয়েছে।

দেশের শীর্ষ স্থানীয় আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত, এখন অপেক্ষা আপনাদের।

বিজয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ১ ডিসেম্বর ২০২১, বেলা ১১টায়। 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি