শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
29.4 C
Dhaka

ছোটবেলা থেকেই প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গড়তে হবে: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: আজকের প্রজন্ম ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ তৈরি করবে, নেতৃত্ব দেবে। সে জন্য তাদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ছোটবেলা থেকেই প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতি গড়ে তুলতে হবে। সেজন্য বিশ্বের সাথে তাল মিলিয়ে ঢেলে সাজানো হয়েছে পাঠ্যক্রম।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০২৪ সালের বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে দেশের সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে নতুন বই।

২০১০ সাল থেকে শুরু। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয় নতুন বই। তার ধারাবাহিকতায় এবারও বিনামূল্যে পৌঁছে দেয়া হবে তিন কোটি ২৮ লাখ শিক্ষার্থী হাতে।

বই উৎসবের উদ্বোধন করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার প্রসারে নতুন বই দেয়ার এই উদ্যোগ অব্যাহত থাকবে। আধুনিক শিক্ষার মধ্য দিয়ে গড়ে তোলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযোগী প্রজন্ম।

শেখ হাসিনা বলেন, অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কারিগরি শিক্ষা। মাদ্রাসা শিক্ষাকেও গুরুত্ব দেয়া হচ্ছে। বলেন, সমাজের কেউই যাতে পিছিয়ে না থাকে সেভাবেই কাজ করছে তার সরকার।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি