শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

সাফা ‘ওভারঅল উইনার’ এবং ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: সেরা আর্থিক প্রতিবেদন ২০২২ প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ‘সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড’, ‘ইন্টিগ্রেটেড রিপোটিং অ্যাওয়ার্ড’ এবং ‘সার্ক এনিভার্সারি -অ্যাওয়ার্ড’ এর আওতায় ‘ওভারঅল উইনার’ পুরস্কার লাভ করেছে ওয়ালটন।

এছাড়াও, ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরীতে প্রথম পুরস্কার ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ওয়ালটন। ২০২১ সালেও সাফা অ্যাওয়ার্ড অর্জন করেছিল বাংলাদেশের এই ইলেকট্রনিক্স জায়ান্ট।

উল্লেখ্য, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর অ্যাকাউন্টিং পেশার মান উন্নয়নের লক্ষ্যে ক্রমাগতভাবে কাজ করে যাওয়া একটি প্রতিষ্ঠান, যা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংস্থাটির সদস্য হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল ও মালদ্বীপের ১১টি চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং কস্ট অ্যাকাউন্ট্যান্ট পেশাজীবী প্রতিষ্ঠান।

গত ২২ ডিসেম্বর, ২০২৩ তারিখ ভারতের নয়া দিল্লীর হোটেল রেডিসন বøুতে আয়োজিত এক জাঁক-জমকপূর্ণ অনুষ্ঠানে সাফার সভাপতি সিএ নিহার এন জাম্বুসারিয়ার কাছ থেকে এই পুরস্কার গ্রহন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও কোম্পানী সচিব মো: রফিকুল ইসলাম, এফসিএস।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিএফও (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেন ভূঁইয়া, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. সাজেদুল কবির এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. শরীফ হোসেন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও কোম্পানী সচিব মো: রফিকুল ইসলাম বলেন, “ওয়ালটন স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে যার প্রমাণ এই অ্যাওয়ার্ড প্রাপ্তি। সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর কাছ থেকে এ ধরনের পুরস্কার প্রাপ্তি ওয়ালটনের এগিয়ে যাওয়ার দৃপ্ত পথচলাকে আরও গতিশীল করবে।” 

তিনি আরো বলেন, যেকোনো পুরস্কার প্রাপ্তি বা স্বীকৃতি প্রতিষ্ঠানের জন্য অবশ্যই গৌরবের এবং এর ফলে প্রতিষ্ঠানের দায়বদ্ধতা বহুগুণ বেড়ে যায় । এই পুরস্কার ২০৩০ সালের মধ্যে ওয়ালটকে বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্য অর্জনের পথে উৎসাহ যোগাবে।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আইসিএসবি, আইসিএবি এবং আইসিএমএবি’র পুরস্কারও জিতেছে ওয়ালটন।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি