শনিবার, মে ২৩, ২০২৬
29 C
Dhaka

চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক ওয়েবিনার আয়োজন করে কম্পিউটার সোসাইটি

spot_img

টিভি২৪ ডেস্ক:  গতকাল (১১ সেপ্টেম্বের শুক্রবার) “চতুর্থ শিল্প বিপ্লব এবং ডিজিটাল বাংলাদেশ” শীর্ষক ওয়েবিনারে দেশের তথ্যপ্রযুক্তিবিদশিক্ষাবিদঅধ্যাপক ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের আলোচনায় আগামীর বাংলাদেশ প্রযুক্তির দিক দিয়ে বিশ্বের মধ্যে অগ্রগণ্য ভূমিকা রাখবে বলে মতামত প্রকাশ করেন । আইসিটি পেশাজীবীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি কর্তৃক আয়োজিত শুক্রবার রাতে অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর সভাপতিত্বে এবং কাউন্সিলর মোঃ জারাফাত ইসলামের সঞ্চালনায় ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির জেনারেল সেক্রেটারী মোঃ তমিজ উদ্দীন আহমেদ।

ওয়েবিনারের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, আইসিটি ক্যাডারের প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে এবং কম্পিউটার পেশাজীবীদের জন্য পৃথক ক্যাডার খোলার ব্যাপারে তিনি সর্বদা তাঁর বলিষ্ঠ পদক্ষেপ অব্যাহত রাখবেন। এছাড়াও তিনি বলেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হলো বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদদের একটি প্রাচীনতম সংগঠন যার সহযোগিতার জন্য তিনি সর্বদা প্রস্তুত।

বিশেষ অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ ছাদেকুল আরেফিন বলেন চতুর্থ শিল্প বিপ্লবের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে দূর থেকে বহুদূর।

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। তিনি আরো বলেন ভবিষতে চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে আরো বেগবান করতে হবে। বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি একই সাথে প্রধানমন্ত্রী ও আইসিটি উপদেষ্টার কাছে তথ্যপ্রযুক্তিবিদদের নানামুখী সমস্যা সমাধানের জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

মূল আলোচক অধ্যাপক ডঃ রামেশ্বর দেবনাথ ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপট ও চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রার কথা তুলে ধরেন। এছাড়াও আলোচক হিসেবে যুক্ত ছিলেন অধ্যাপক ডঃ নাসিম আখতার এবং অধ্যাপক ডঃ মোঃ শামসুল আরেফিন প্রমুখ।

ভার্চুয়াল সেমিনারে জুমের মাধ্যমে শতাধিক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

টেলিকম খাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

টাচ বা ফেস আইডি নয়, এবার আসছে ‘ইয়ার আইডি’!

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বা ল্যাপটপ আনলক করার জন্য আঙুলের...

সর্বশেষ

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

টাচ বা ফেস আইডি নয়, এবার আসছে ‘ইয়ার আইডি’!

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বা ল্যাপটপ আনলক করার জন্য আঙুলের...

ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস

টেকভিশন২৪ ডেস্ক: সবচেয়ে বেশি বাস অপারেটরদের সমাহার নিয়ে এক...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি