বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
28 C
Dhaka

গুগল ফটোজ ব্যবহারকারীকে ১ জুন ২০২১ থেকে টাকা গুনতে হবে!

টেকভিশন২৪ ডেস্ক: গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিল প্রতিষ্ঠানটি। এবার থেকে ১৫ জিবির বেশি গুগল ফটোজের জায়গা ব্যবহার করতে হলে দিতে হবে টাকা, ঘোষণা দিয়েছে গুগল।

স্বাভাবিক কারণে যারা ক্লাউডে ছবি, ভিডিও সঞ্চয় করে রেখে ফোন বা ল্যাপটপ খালি করে রাখতে চান, এবার তাদের দিতে হবে টাকা। ১ জুন ২০২১ সাল থেকে এই নিয়ম কার্যকর করার কথা বলেছে গুগল।

অনেকেই হাই রেজিলিউশন ভিডি ও ছবি সেভ করে রাখার জন্য গুগল ফটোজ ব্যবহার করেন। তাদের জন্য এতদিন গুগলের এই পরিষেবা বিনামূল্যেই ছিল। গুগল ড্রাইভ ও জি-মেলের একটি নির্দিষ্ট পরিষেবার পর টাকা দিতে হতো। এবার থেকে গুগল ফটোজের ক্ষেত্রেও দিতে হবে। তবে ২০২১ সালে ১ জুনের আগে এই বিষয়ে ছাড় থাকছে।

গুগল ফটোজের ভাইস প্রেসিডেন্ট শিম্রিত বেন ইয়াইর বলেন, ‘১ জুনের আগে যে ছবি ও ভিডিও আপলোড করা হবে, সেগুলি ১৫ জিবির হিসাবে ধরা হবে না। তারমানে যে ব্যাকআপ ১ জুনের আগে হবে, সেগুলি বিনামূল্যে পাওয়া জায়গায় আছে বলেই ধরা হবে। স্টোরেজ লিমিটের ক্ষেত্রে আর এই সময়ের সেভ করা ছবি-ভিডিওে ধরা হবে না। ব্যাক আপ কোয়ালিটি দেখার জন্য যেকোনও সময় সিঙ্ক সেটিংয়ে গিয়ে ব্যবহারকারী সেটিংস বদলাতে পারবেন।’

হিসাব অনুসারে দেখা যাচ্ছে, ব্যবহারকারীদের মধ্যে ৮০ শতাংশ এই নিয়ম চালু হলেও গুগল ফোটোজ বিনামূল্যে আগামী তিন বছর ব্যবহার করতে পারবেন। তারপর স্টোরেজ লিমিট ফুরিয়ে গেলেও যেতে পারে। তবে তখনও ১৫ জিবি ফুরিয়ে গেলে নতুন করে জায়গা কিনতে হবে।  তথ্যসূত্র: সময়নিউজ

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি