বুধবার, জুন ১০, ২০২৬
26.8 C
Dhaka

গুগল ফটোজে ছবি সম্পাদনার এআই টুল কবে আসবে

টেকভিশন২৪ ডেস্ক : গুগলের ছবি ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা ‘গুগল ফটোজ’ কাজে লাগিয়ে যেকোনো ছবি বা ভিডিও অনলাইনে বিনা মূল্যে সংরক্ষণ করা যায়। শুধু তা-ই নয়, সংরক্ষণ করা ছবি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করা সম্ভব। সংরক্ষণ করা ছবি দ্রুত সম্পাদনার সুযোগ দিতে গত বছর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল উন্মুক্ত করে গুগল। এত দিন শুধু পিক্সেল স্মার্টফোনে ব্যবহার করা গেলেও শিগগিরই অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি স্মার্টফোনে টুলটি ব্যবহার করা যাবে।

গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এআই টুলটি আগামী ১৫ মে উন্মুক্ত করা হবে। অ্যান্ড্রয়েড ৮ ও আইওএস ১৫ থেকে পরবর্তী যেকোনো সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে বিনা মূল্যে ব্যবহার করা যাবে টুলটি। এ ছাড়া পিক্সেল ট্যাবলেটেও টুলটি ব্যবহার করা যাবে।

ছবি সম্পাদনার এআই টুলটিতে ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার ও পোট্রের্ট লাইট সুবিধা পাওয়া যাবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে ছবিতে থাকা অনাকাঙ্ক্ষিত অংশ মুছে ফেলার পাশাপাশি ছবির ঝাপসা অংশ সম্পাদনা করা যাবে। এমনকি পোট্রের্ট ছবিতে আলো কম বেশিও করে দেবে টুলটি। নির্দেশনা প্রম্পট আকারে লিখে দিলেই টুলটি স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনা করে দেবে।

অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা প্রতি মাসে গুগল ফটোজে ১০টি ছবি বিনা মূল্যে এআই টুলটির মাধ্যমে সম্পাদনা করতে পারবেন। তবে অর্থের বিনিময়ে গুগল ওয়ান ব্যবহারকারীরা ইচ্ছেমতো ছবি টুলটির মাধ্যমে সম্পাদনা করার সুযোগ পাবেন।

সূত্র: ম্যাশেবল

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

সর্বশেষ

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি