বুধবার, অক্টোবর ৭, ২০২৬
25.7 C
Dhaka

গাড়ি নির্মাণে আসার পরিকল্পনায় শাওমি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি গাড়ি নির্মাণ শিল্পে প্রবেশ করেছে হুয়াওয়ে। এখন একই পথে আসতে চাইছে আরেক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। অন্তত সাম্প্রতিক এক প্রতিবেদন সে কথাই বলছে।আইফেংনিউজের বরাত দিয়ে গিজমো চায়না উল্লেখ করেছে, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেরা গাড়ি তৈরির পরিকল্পনা করেছে, এবং গোটা বিষয়টিকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করছে।

পরিকল্পনার বিস্তারিত এখনও জানা যায়নি। কোন পথে এগোবে শাওমি তা-ও এখনো অনিশ্চিত। সংশ্লিষ্ট সূত্ররা বলছেন, এখনও অনেকটা পথ বাকি, কোনো কিছুই একদম নিশ্চিতভাবে ঠিক করা হয়নি।

পুরো প্রকল্পটির সরাসরি নেতৃত্বে শাওমি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লেই জুন থাকবেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এক সূত্র। তবে, শাওমি’র পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এর আগে ২০১৩ সালে টেসলা প্রধান ইলন মাস্কের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে দুই বার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন লেই জুন।

বর্তমানে স্মার্টফোন বাজারে অনেকটাই স্থবিরতা চলে এসেছে। অন্যদিকে, চাহিদা বাড়ছে বিদ্যুত চালিত গাড়ি বাজারের। ফলে শাওমি’র ওই বাজারে যাওয়ার পরিকল্পনাটি অবাক করার মতো কিছু নয়। গিজমো চায়নার প্রতিবেদন বলছে, গাড়ি বাজারে যাওয়ার মতো যথেষ্ট গবেষণা, উন্নয়ন দক্ষতা এবং বৈদ্যুতিক হার্ডওয়্যার বিশেষত্ব রয়েছে শাওমি’র।

এখন পর্যন্ত শাওমি অবশ্য ব্যাপারটি সম্পর্কে নিশ্চিত করেনি।  টেকজুম অবলম্বনে

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি