বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

কম্পিউটার বিক্রি কমেছে ৯ শতাংশ

টিভি২৪ আইডেস্ক: ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বজুড়ে কম্পিউটার বিক্রির পরিমাণ ছিল ৬ কোটি ৪৩ লাখ ইউনিট, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৯ শতাংশ কম। বিশ্বব্যাপী কম্পিউটারের বাজার টানা অষ্টম প্রান্তিকের মতো নিম্নমুখী। গার্টনার ইনকরপোরেটেডের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বিশ্বব্যাপী পিসি বাজারের শীর্ষ বিক্রেতাদের অবস্থান তৃতীয় প্রান্তিকেও অপরিবর্তিত রয়েছে। লেনোভো ২৫ দশমিক ১ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষ অবস্থান বজায় রেখেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় আংশিক কমেছে। গত বছরের তুলনায় প্রতিষ্ঠানটির বিক্রি ৪ দশমিক ৪ শতাংশ কমেছে। একমাত্র প্রতিষ্ঠান হিসেবে গত বছরের পর এবারো প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে এইচপি। ডেলের বিক্রি টানা ষষ্ঠ প্রান্তিকে নিম্নমুখী ছিল। এর মূল কারণ এন্টারপ্রাইজ পিসির চাহিদা কমে যাওয়া।

অ্যাপলের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় তীব্রভাবে কমেছে। ২০২২ সাল থেকে চীনে মহামারী-পরবর্তী লকডাউন নীতি শিথিল করা শুরু হয়। ওই বছরের প্রথম দিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে বিক্রি বাড়তে শুরু করে। তবে সে সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে বিক্রি অনেকাংশে কমে এসেছে। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে বাজারে অ্যাপলের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

মাইক্রোসফটের সর্বশেষ ভার্সন উইন্ডোজ ১১ আপগ্রেডের মাধ্যমে ব্যবসা ক্ষেত্রে ব্যবহৃত পিসির বাজার পরবর্তী বাণিজ্যিক ধাপে অগ্রসর হবে। প্রত্যাশা করা হচ্ছে ব্যক্তিগত কম্পিউটারের চাহিদাও পুনরুদ্ধার শুরু হবে।

গার্টনার ইনকরপোরেটেডের পরিচালক মিকাকো কিতাগাওয়া বলেন, ‘কিছু প্রমাণ রয়েছে, যার মাধ্যমে বোঝা যাচ্ছে ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) বাজার এখনো নিম্নমুখী। শিক্ষা খাতে মৌসুমি চাহিদা বেড়ে যাওয়ায় তৃতীয় প্রান্তিকে বিক্রি কিছুটা বাড়লেও এন্টারপ্রাইজ পিসির চাহিদা সার্বিকভাবে দুর্বল। বিক্রেতারা যন্ত্রাংশের মজুদও ধীরে ধীরে কমিয়ে আনছে। তবে আশা করা হচ্ছে, ২০২৩ সালের শেষ নাগাদ বাজার চাহিদা আবারো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আগামী ছুটির মৌসুমে বাজার কিছুটা ইতিবাচক ধারায় ফিরতে পারে।’

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি