বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
32 C
Dhaka

কম্পিউটার পণ্যে ৪০% পর্যন্ত ছাড় দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক

টেকভিশন২৪ ডেস্ক: ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ কেনায় নিশ্চিত সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, অনলাইনে ওয়ালটন ই-প্লাজা বা ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইট থেকে ‘কম্পিউটার সামার ফেস্ট’ ক্যাম্পেইনের আওতায় এই সুবিধা দিচ্ছে ওয়ালটন। এতে রাইজেন প্রসেসর সমৃদ্ধ এভিয়েন সিরিজের ডেক্সটপে রয়েছে ১৭,৫১০ টাকা এবং ল্যাপটপে ৪,৫০০ টাকা পর্যন্ত ছাড়। রয়েছে ৬ মাসের ইএমআই সুবিধা।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ জানান, ওয়ালটন সবসময়ই ক্রেতাদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রে এই বিশেষ ছাড় দিচ্ছে ওয়ালটন। ওয়ালটন কম্পিউটারের এসব সুবিধা চলছে ১০ মে, ২০২৩ থেকে। গ্রাহকদের জন্য এই সুবিধা থাকছে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত।

ক্যাম্পেইনের আওতায় অন্যান্য কম্পিউটার এক্সেসরিজ পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন মডেলের অ্যাকসেস কন্ট্রোল, ক্যাবল এন্ড কনভার্টার, কার্টিজ, সিসিটিভি, কুলার, হাব, পাওয়ার সাপ্লাই ইউনিট, রাউটার, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট, ওয়েইট স্কেল, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, পেন ড্রাইভ, হেডফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট, ইউপিএস ইত্যাদি।

কম্পিউটার বিভাগ সূত্রে জানা গেছে, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইট ওয়ালটন ডিজিটেক ডটকম (https://waltondigitech.com) থেকে ল্যাপটপ, কম্পিউটারসহ অন্যান্য আইটি পণ্য ও এক্সেসরিজ সম্পর্কে সব ধরনের তথ্য ও সেবা পাচ্ছেন গ্রাাহক। থাকছে ঘরে বসেই এই ওয়েবসাইট থেকে পণ্য কেনার সুবিধা। ডিজি-টেক ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করতে সরাসরি ভিজিট করার যাবে- https://cutt.ly/g6syoVo এ লিঙ্কের মাধ্যমে।

পাশাপাশি অনলাইনে ই-প্লাজা থেকে পণ্য অর্ডার করতে ভিজিট করা যাবে এই লিঙ্কে-   https://cutt.ly/V6st79d। এ ছাড়া এই অফার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে রয়েছে ওয়ালটনের হেল্পলাইন নাম্বার ১৬২৬৭।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি