সোমবার, অক্টোবর ৫, ২০২৬
27.7 C
Dhaka

শুরু হলো কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ ২০২২ উৎযাপন

টেকভিশন২৪ ডেস্কঃ বিশ্বের ১৬০টি দেশের মতো বাংলাদেশেও ‘কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ ২০২২’ উদযাপন করা হচ্ছে । দেশব্যাপী স্কুলে স্কুলে কম্পিউটার বিজ্ঞান শেখানোর গুরুত্বের প্রতি সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং কম্পিউটার বিজ্ঞান শিক্ষায় প্রবেশাধিকারকে আরো বেশি উন্নীত করার জন্যই এ আয়োজন করা হয়ে থাকে। এই উপলক্ষ্যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। এ আয়োজনের মধ্যে রয়েছে তিনদিনব্যাপী স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা এবং বিডিওএসএন কোডরেস – কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উদযাপন প্রতিযোগিতা ২০২২।

আয়োজকেরা জানান, প্রতি বছর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্বব্যাপী পালিত হয় কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ বা Computer Science Education Week. আর পুরো সপ্তাহ জুড়ে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে কম্পিউটার প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে আয়োজন করা হয় ১ ঘন্টা ব্যাপী একটি অনুষ্ঠান আওয়ার অব কোড। ২০১৩ সাল থেকে দেশে আওয়ার অব কোড এর পাশাপাশি কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উৎযাপন করে আসছে বিডিওএসএন।এ বছরে তিনদিনব্যাপী স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালার জন্য https://forms.gle/mRdgSeMVAVdMEhNo7 লিঙ্কে গিয়ে ৭ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা বিনামুল্যে নিবন্ধন করতে পারবে। এর পাশাপাশি বিডিওএসএন কোডরেস – কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উদযাপন প্রতিযোগিতা ২০২২ এর জন্য  https://forms.gle/Pu6wmcb3U5gGs7K4A লিঙ্কে গিয়ে ৭ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও বিনামুল্যে নিবন্ধন করতে পারবে।

আগামী ৮,৯ ও ১০ ডিসেম্বর তারিখে তিনদিনব্যাপী স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত হবে । প্রতিদিন বিকেল ৩.০০টা থেকে ৫.০০টা পর্যন্ত দুই ঘণ্টা ব্যাপী এ কর্মশালা করানো হবে। এর পাশাপাশি বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা লাভলেস এর জন্মদিন উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর তারিখে সন্ধ্যা ৭.০০টা থেকে রাত ১১.০০ টা পর্যন্ত চারঘন্টাব্যাপী বিডিওএসএন কোডরেস – কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উদযাপন প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হবে। এই দুই আয়োজনের নিবন্ধন করতে কোন নিবন্ধন ফি এর প্রয়োজন নাই। অনলাইন প্লাটফর্মেই এ আয়োজনগুলো অনুষ্ঠিত হবে।

এবছর যৌথভাবে এই সপ্তাহ উৎযাপন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার,কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি),বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব), ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড – বাংলাদেশ এবং স্ক্র্যাচ বাংলাদেশ।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

সর্বশেষ

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি