শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
27 C
Dhaka

নতুন দুই মডেলের স্মার্টওয়াচ আনছে ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের জন্য একের পর এক সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ডিভাইস নিয়ে আসছে ওয়ালটন। এরই প্রেক্ষিতে এবার নতুন দুই মডেলের স্মার্টওয়াচ বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশি প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওয়ালটনের ওয়াচ ডিভাইস ‘টিক’ (TICK) এর প্যাকেজিংয়ে ডব্লিউএসডব্লিউডি (WSWD) এবং ডব্লিউএসডব্লিউই (WSWE) মডেলের নজরকাড়া ডিজাইন এবং আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ নতুন স্মার্টওয়াচগুলো গ্রাহক পাবেন বেশ কয়েকটি ভ্যারিয়েন্টে।

জানা গেছে, মেটাল এবং প্লাস্টিকের সমন্বয়ে তৈরি দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফটাইম সমৃদ্ধ ব্ল্যাক, সিলভার ও গ্রে রঙের স্মার্টওয়াচগুলোতে থাকছে হার্ট রেট কাউন্ট, স্লিপ মনিটরিং, ব্লাড প্রেসার, ব্লাড অক্সিজেন, বাংলা ইউআই, ব্লুটুথ কলিং ও লাউড স্পিকার মিউজিক, স্টপওয়াচ, স্মার্ট রিমাইন্ডার, ফিমেল হেলথ, মোশন জেসচার, পেস কাউন্টিং, টাইমিং, ফটো কন্ট্রোল, নব বাটন, ব্লুটুথ ৫.০ এবং ৩.০, আইপি ৬৭ ওয়াটার রেজিস্ট্যান্ট, রোটেড বাটন কন্ট্রোল, রিয়েল টাইম ওয়েদার আপডেটসহ চমকপ্রদ ও কার্যকরী সব ফিচার

ওয়ালটন আইটি পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ বলেন, গত বছরের শেষদিকে প্রথম স্মার্টওয়াচ বাজারে ছাড়ি আমরা। সাশ্রয়ী মূল্য এবং উচ্চমানের কারণে বাজারে আসার পরই ওয়ালটনের স্মার্টওয়াচ ব্যাপক গ্রাহকপ্রিয়তা পায়। দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের কাছে গ্রাহকরা উন্নতমানের নতুন নতুন পণ্য প্রত্যাশা করেন। তাই গ্রাহক-চাহিদার প্রেক্ষিতেই নতুন দুই মডেলের স্মার্টওয়াচ আনা হচ্ছে। আশা করছি চলতি মাসেই গ্রাহকরা আমাদের এই ডিভাইস হাতে পাবেন।

ওয়ালটন স্মার্টওয়াচের প্রোডাক্ট ম্যানেজার সাদ শিহাব জানান, আপকামিং ডব্লিউএসডব্লিউডি (WSWD) মডেলে রয়েছে গোলাকৃতি ডায়ালের ১.৩২ ইঞ্চির ফুল টাচ ডিসপ্লে, ৩৬০ বাই ৩৬০ পিক্সেল স্ক্রিন রেজ্যুলেশন, ১৯২ কিলোবাইট র‌্যাম, ১২৮ মেগাবাইট রম, ৪ গিগাবিট মিউজিক স্টোরেজ, ২৬০ এমএএইচ ব্যাটারি, ৩৭টি স্পোর্টস মোড, জিপিএস, ইত্যাদি ফিচার।

আর ডব্লিউএসডব্লিউই (WSWE) মডেলে রয়েছে আয়তকার ডায়ালের ১.৬৯ ইঞ্চির ফুল টাচ ডিসপ্লে, ২৪০ বাই ২৮০ পিক্সেল স্ক্রিন রেজ্যুলেশন, ১৬০ কিলোবাইট র‌্যাম, ৬৪ মেগাবাইট রম, ২৩০ এমএএইচ ব্যাটারি, ৩২টি স্পোর্টস মোড, ভয়েস এসিস্ট্যান্ট ইত্যাদি।

সিলিকন ও নাইলন স্ট্রাপযুক্ত ওয়ালটনের এই স্মার্টওয়াচগুলোতে গ্রাহকরা ৬ মাসের বিক্রয়োত্তর সেবা পাবেন।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি