মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
28.9 C
Dhaka

ওয়ালটন কারখানায় বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ওয়ালটন স্টেট অব দ্যা আর্ট’ ইন্ডাস্ট্রি। কেউ না দেখলে এর কর্মযজ্ঞ বিশ্বাস করতে পারবে না। ওয়ালটনের পণ্য আন্তর্জাতিক মানের। ওয়ালটন উদ্যেক্তাদের স্বপ্ন এবং অসামান্য চেষ্টা আছে বলেই তারা সফল হচ্ছেন।

শনিবার (৭ মার্চ, ২০২০) গাজীপুরের চন্দ্রায় বাংলাদেশি ইলেকট্রনিক্স এবং প্রযুক্তিপণ্য জায়ান্ট ওয়ালটনের কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি ওয়ালটনের বেভেলিন সিরিজের নতুন মডেলের ইনভার্টার এসি এবং নতুন মডেলের ৫৫ ইঞ্চি আল্ট্রা স্লিম ফোর-কে স্মার্ট টেলিভিশন উন্মোচন করেন।

ওয়ালটন কারখানা পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন এবং বাণিজ্যমন্ত্রীর স্ত্রী আইরীন মালবিকা মুনশি।

এর আগে দুপুরে মন্ত্রী এবং তার সফরসঙ্গীরা ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছলে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ওয়ালটন গ্রুপের পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার এবং আলমগীর আলম সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ূন কবীর, উদয় হাকিম, তানভীর রহমান, ইউসুফ আলী এবং লিয়াকত আলী, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, শাহজাদা সেলিম ও জাহিদুল ইসলাম প্রমুখ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে সরকারি কেনাকাটায় ওয়ালটন তথা দেশীয় পণ্য প্রাধান্য পায়। তিনি এলিভেটর উৎপাদনে সরকারি নীতি সহায়তা বাড়ানোর আশ্বাস দেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন বলেন, ওয়ালটন বাংলাদেশে অভাবনীয় পরিবর্তন এনেছে। ওয়ালটনের কারখানা না দেখলে বাংলাদেশের অর্থনীতি এবং উৎপাদন শিল্পে তাদের অবদান অনুধাবন করা যাবে না।

এর আগে কারখানায় পৌঁছে বাণিজ্যমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা ওয়ালটনের সুসজ্জিত ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এরপর অতিথিরা ওয়ালটনের রেফ্রিজারেটর, কম্প্রেসর, মেটাল কাস্টিং, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোন, ল্যাপটপ, এলিভেটর, টেলিভিশন ইত্যাদির উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন। তারা ওয়ালটনের অত্যাধুনিক কারখানায় বিশ্বমানের বিভিন্ন পণ্যের উৎপাদন দেখে মুগ্ধ হন।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি