রবিবার, জুন ১৪, ২০২৬
32.2 C
Dhaka

এসএমটু নামক সিড এক্সেলারেটর প্রোগ্রাম বাস্তবায়নের যৌথ উদ্যোগে এসবিকে টেক ভেঞ্চার্স

টেকভিশন২৪ ডেস্ক: SM2, পৃথিবীর এক অনন্য সিড এক্সেলারেটর প্রোগ্রামের যাত্রা আরম্ভের ঘোষণা খুব সম্প্রতিই ঘোষণা করে এস বি কে টেক ভেঞ্চার্স। প্রোগ্রামটির যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে নভেম্বর মাসেই এবং তা সম্ভব হচ্ছে এস বি কে টেক ভেঞ্চার্স, এস ও এস ভি, এবং মিয়াকির যৌথ প্রচেষ্টায়। এই প্রোগ্রাম বাংলাদেশের বিভিন্ন স্টার্টাপদের সাথে তিনটি ভিন্ন ধাপে কাজ করে থাকবে এবং তাদের নানাভাবে সহযোগীতা করার চেষ্টা করবে।

এস বি টেক ভেঞ্চার্স, এই প্রোগ্রামের একটি প্রতিষ্ঠাতা কোম্পানি বাংলাদেশের সবচেয়ে সনামধন্য ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের মাঝে অন্যতম এবং তারা স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা, এবং পরিবহনের পাশাপাশি বিভিন্ন সেক্টরে সক্রিয় রয়েছে। তারা সাধারণত সেসব স্টার্টাপদের সাথে কাজ করে থাকা যারা একদম প্রাথমিক পর্যায় থাকে এবং স্টার্টাপ বিনিয়োগকারীদের মাঝে বাংলাদেশে তারা সবচেয়ে সক্রিয়।

সনিয়া বসির কবির, এস বি কে টেক ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা করোনা মহামারির সময়  প্রযুক্তির ভূমিকা এবং কীভাবে তা মানুষের জীবন কে আরো সহজ করে তুলে তা সম্পর্কে নিজের মত ব্যক্ত করেন। তিনি প্রযুক্তি-ভিত্তিক স্টার্টাপের প্রতি নিজের আগ্রহ প্রকাশ করেন এবং তা গড়ে উঠতে ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলোর ভূমিকা সম্পর্কেও জানান।

এস ও এস ভি একটি বিরাট স্টার্টাপ উন্নয়ন কার্যক্রম যা কমপক্ষে ২৪০টি বাণিজ্যিক অংশীদার আছে  এবং ১ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ সম্পদ তাদের তত্ত্বাবধানে আছে। উইলিয়াম বাও বিন, এস ও এস ভি এর সাধারণ অংশীদার বাংলাদেশের বর্তমান স্টার্টাপের অবস্থান সম্পর্কে আশাবাদী এবং তিনি বিশ্বাস করেন যে এস ও ভি এর সহযোগীতায় দেশের বিভিন্ন উদ্যোক্তাদের বৃদ্ধি পাওয়া এবং গুরুতর সব সমস্যার সমাধান আনা সম্ভব।

SM2 এর আরেকটি প্রতিষ্ঠাতা কোম্পানি, মিয়াকি প্রযুক্তি নিয়ে কাজ করে এবং তারা বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছে তাদের বিভিন্ন ভোক্তা-সুলভ পণ্য এবং সেবার মাধ্যমে। চিকিৎসা, কৃষিকর্ম এবং শিক্ষাব্যবস্থায় অবদানের পাশাপাশি তারা বর্তমানে রবির সাথে কাজ করছে বিডিঅ্যাপ্সে নতুন প্রযুক্তি-ভিত্তিক উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের জন্য। মিয়াকির সহ-প্রতিষ্ঠাতা, টারো আরায়া বাংলাদেশের জনশক্তি কে প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের দ্রুত বৃদ্ধির জন্য মিয়াকির সহযোগীতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

SM2 বিভিন্ন স্টার্টাপের প্রতিষ্ঠাতাদের বিভিন্ন জ্ঞানী পরামর্শদাতা এবং বিনিয়গকারীদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে সহযোগীতা করে থাকবে। শুধু তাই নয়, এর ভিতরের অন্তর্ভুক্ত সকল স্টার্টাপ সুনিশ্চিত তহবিল পাবে তার তিনটি প্রতিষ্ঠাতা কোম্পানির মাধ্যমে এবং তাদের পণ্যের উন্নতি এবং এশিয়া জুরে মার্কেট বৃদ্ধিতেও সাহায্য করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি