শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.1 C
Dhaka

এসএপি’র ইমার্জিং পার্টনার অ্যাওয়ার্ড জিতেছে ইজেনারেশন

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশের কোনো কোম্পানি হিসেবে বিশ্বের শীর্ষস্থানীয় এন্টারপ্রাইজ সফটওয়্যার প্রতিষ্ঠান এসএপি (SAP) থেকে স্বীকৃতি পেয়েছে ইজেনারেশন।

গত বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত এসএপি (SAP) পার্টনার সাকসেস সামিট ২০২১ এ ‘ইমার্জিং পার্টনার অব বাংলাদেশ’ পুরস্কারটি জিতেছে প্রতিষ্ঠানটি।

এই অ্যাওয়ার্ড এর জন্য বাংলাদেশ থেকে ইজেনারেশন, পিডব্লিউসি, এইটেক এবং ওমেগা চূড়ান্ত পর্বে মনোনীত হয় যেখানে ইজেনারেশন এই পুরস্কারটি জয়লাভ করে ।

উচ্চ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্থানীয় জনবল তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় প্রতিষ্ঠানের পরিচালনা ও কর্মদক্ষতা নিশ্চিতকরণ, সচেতনতা তৈরি এবং বিশ্বব্যাপী মহামারি চলাকালীন সময়েও স্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠানকে বিশ্বমানের প্রযুক্তি প্রয়োগে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ইকোসিস্টেমে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ইজেনারেশনকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

এসএপির (SAP) পরিচালক দীপক শ্রীবাস্তব বলেন, তথ্যপ্রযুক্তি খাতের ক্রমবর্ধমান উন্নয়নের ফলে বাংলাদেশ এসএপি (SAP) সল্যুউশনের কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। আর এই অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছে ইজেনারেশন।

তিনি আরও বলেন, স্থানীয় সিস্টেম ইন্টিগ্রেটর হিসেবে ইজেনারেশন এসএপির (SAP) মতো জটিল এন্টারপ্রাইজ সল্যুউশন প্রয়োগে প্রয়োজনীয় জনবল ও সক্ষমতা তৈরি করতে যথেষ্ঠ প্রমাণ দেখিয়েছে। বাংলাদেশের শিল্পখাত দ্রুতই প্রযুক্তিতে গ্রহণ করছে এবং বছরজুড়েই সেখানে নিজেদের সর্বাগ্রে রাখতে পারা ইজেনারেশনকে অংশীদার হিসেবে পেয়ে আমরা সত্যিই গর্বিত।

ইজেনারেশন এর অপারেশনস অ্যান্ড সেলস বিভাগের পরিচালক এমরান আবদুল্লাহ এসএপি (SAP) কর্তৃক ইমার্জিং পার্টনার অব দ্য ইয়ার পুরস্কার পাওয়ায় তার অভিব্যক্তি তুলে ধরেন। তিনি বলেন, চলমান মহামারির সময়ে সামগ্রিক ডিজিটাল রূপান্তর এবং উৎপাদন বৃদ্ধি, খরচ হ্রাস এবং প্রক্রিয়া সহজীকরণে দেশের অনেক প্রতিষ্ঠানকে সহায়তা করেছে ইজেনারেশন ও এসএপি (SAP)। এখন এসএপি (SAP)র সাথে আমরা যৌথভাবে বাংলাদেশকে এসএপি (SAP) রিসোর্সের আন্তর্জাতিক কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠিত করা এবং ইজেনারেশনকে আন্তর্জাতিক এসএপি (SAP) অংশীদার হিসেবে রূপান্তরে কাজ করবো।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি