বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারি দিচ্ছে ‘গ্যাস মাঙ্কি’ অ্যাপস

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ভিত্তিক স্টার্টআপ কোম্পানি ‘গ্যাস মাঙ্কি’ এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারি দিচ্ছে। মোবাইলে ফোনের অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপের মাধ্যমে সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডারের অর্ডার করা যাবে। গ্রাহক তার কাঙ্ক্ষিত ব্র্যান্ডের এলপিজি সিলিন্ডার পছন্দ করতে পারবেন। দ্রুত সময়ের মধ্যে হোম ডেলিভারি ও সিলিন্ডার সেটআপ করে দিচ্ছে ‘গ্যাস মাঙ্কি’।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে এলপিজি শিল্প গত ১০ বছরে ১৫ গুণ বৃদ্ধি পেয়েছে এবং আগামী ২০৩০ সালের মধ্যে আরও ১০ গুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। দেশে বর্তমানে গড়ে প্রতি মাসে ৯০ লাখ সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। বর্তমানে এলপিজি গ্যাসের ভোক্তারা ব্র্যান্ড বেছে নেওয়ার পর্যাপ্ত সুযোগ পান না, গ্রাহকরা সঠিক পণ্যের সঠিক মূল্য সম্পর্কে সচেতন নন। এমনকি এই ব্যবসার সঙ্গে যারা সরাসরি জড়িত তারাও এ খাতের গ্রাহকের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছে না। এ ক্ষেত্রে দেশের একমাত্র মোবাইল অ্যাপ-ভিত্তিক এলপিজি সিলিন্ডার ডেলিভারি প্রতিষ্ঠান গ্যাস মাঙ্কি সঠিক মূল্য, নির্ভরযোগ্য পণ্য দ্রুত পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে।

এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এক ক্লিকে পণ্য অর্ডার করতে পারেন, তাদের পছন্দের ব্র্যান্ড বেছে নিতে পারেন, সঠিক দাম সম্পর্কে অবগত হবেন, দ্রুততম সময়ে ডেলিভারি পাবেন, বিস্ফোরক পণ্য বহন করার ঝামেলা এবং ঝুঁকি এড়াতে পারেন, শুধু পণ্য নয়; সেবাও নিতে পারেন। প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকা মহানগরীতে সেবা দিচ্ছে এবং শিগগির সমগ্র বাংলাদেশে এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারি দেবে। এ বিষয়ে গ্যাস মাঙ্কির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার এরশাদ জাহান বলেন, বর্তমানে এলপিজি ব্যবহারকারীরা অনেক ক্ষেত্রেই তাদের পছন্দমতো পণ্য বা সেবা পান না। খুচরা বিক্রেতারা যখন যেই সিলিন্ডার তাদের হাতের কাছে থাকে বা যেটাতে তাদের লাভ বেশি সেইটাই গ্রাহকদের নিতে বাধ্য করেন। আমরা এই প্রথা ভাঙতে চাই, গ্রাহকের সেবা নিশ্চিত করতে চাই। তিনি বলেন, আমরা অ্যাপস, ওয়েবসাইট ও কল-সেন্টারের মাধ্যমে গ্রাহক সেবা দিচ্ছি। যারা আমাদের সেবা নিচ্ছেন তাদের ৫৫ শতাংশই পুনরায় আমাদের থেকে সেবা নিচ্ছে।

‘গ্যাস মাঙ্কি’ প্রতিষ্ঠার প্রথম বছরেই ১০ হাজার গ্রাহক সেবার মাইলফলক স্পর্শ করেছে। আমরা আশা করছি আগামী দুই বছরের মধ্যে দেশের ১০ শতাংশ এলপিজি ব্যবহারকারীকে আমাদের এই সেবার আওতায় আনতে পারবো।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি