রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
30 C
Dhaka

ভিসা ‘এক্সিলেন্স ইন ফিনটেক’ পুরস্কার পেল নগদ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ‘নগদ’ ওয়ালেটের মাধ্যমে ভিসা কার্ডে অ্যাড মানি এবং বিল প্রদানসহ দেশের অর্থনৈতিক খাতে অত্যাধুনিক সব প্রযুক্তি ও সাশ্রয়ী সেবা নিয়ে আসার জন্য ভিসা ‘এক্সিলেন্স ইন ফিনটেক প্রোডাক্ট ইনোভেশন ২০২২’ পুরস্কারে ভূষিত হয়েছে ‘নগদ’।

বিশ্বের অন্যতম পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিসা প্রথম কোনো এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করল।

সম্প্রতি রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটনে ভিসা আয়োজন করে ‘ভিসা লিডারশিপ কনক্লেভ-ডিজিটাল পেমেন্টস ফর স্মার্ট বাংলাদেশ ২০২২।’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক খুরশিদ আলম, ইউএস এম্বাসি ঢাকার পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর স্কট ব্র্যান্ডন, ভিসা ইন্ডিয়া ও সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষ, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মেজবাউল হক, ‘নগদ’-এর চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) সাদাত আদনান আহমেদ ও চিফ সেলস অফিসার (সিএসও) মো. শিহাব উদ্দিন চৌধুরী।

ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, ‘এক্সিলেন্স ইন ফিনটেক প্রোডাক্ট ইনোভেশন ২০২২ পুরস্কারের মাধ্যমে ‘নগদ’-এর অবদানকে স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত এবং তাদের অভিনন্দন জানাই।’ তিনি বলেন, ‘নগদ’ এবং ভিসা যৌথভাবে কয়েক মাস আগে দেশে প্রথমবারের মতো গ্রাহকদের জন্য মোবাইল ওয়ালেট থেকে সরাসরি ভিসা কার্ডের সঙ্গে সংযুক্ত যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করার সল্যুশন চালু করেছে।

‘আমরা বিশ্বাস করি, এমএফএস এবং ব্যাংকের মধ্যে আন্তলেনদেন ত্বরান্বিত করার পাশাপাশি এই উদ্যোগটি ডিজিটাল পেমেন্টকে আরো সহজ করেছে। যার ফলে গ্রাহকেরা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে অর্থ স্থানান্তরের সুবিধা উপভোগ করতে পারছেন,’ যোগ করেন সৌম্য বসু।

ভিসা ‘এক্সিলেন্স ইন ফিনটেক প্রোডাক্ট ইনোভেশন ২০২২’ পুরস্কার গ্রহণ করেন ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ। এ সময় তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য নগদ সবসময় চেষ্টা করে বৈপ্লবিক কিছু সমাধান নিয়ে আসতে।’   

‘আমরা মানুষের জীবনকে সহজ করতে চাই। সামনের দিনে আরো বেশকিছু সমাধান নিয়ে আসতে ভিসার এই পুরস্কার অবশ্যই আমাদের অনুপ্রেরণা জোগাবে।’ যোগ করেন ‘নগদ’-এর সিইও রাহেল আহমেদ।

‘নগদ’ বাংলাদেশ ডাক বিভাগের একটি আধুনিক সেবা হিসেবে শুরু থেকে মানুষের জন্য বিভিন্ন ধরনের উদ্ভাবন নিয়ে কাজ করছে। কোনা ধরনের কাগজ ছাড়া মোবাইল অ্যাকাউন্ট খোলার প্রযুক্তি এ দেশে নিয়ে এসেছে ‘নগদ’। এখন *১৬৭# ডায়াল করে পিন সেট করে মুহূর্তেই ‘নগদ’ অ্যাকাউন্ট খোলা যায়। যার মাধ্যমে এখন পর্যন্ত ছয় কোটির বেশি গ্রাহক ভিত্তি তৈরি করতে সক্ষম হয়েছে ‘নগদ’।

ভিসা লিডারশিপ কনক্লেভ মূলত একটি প্ল্যাটফর্ম যেখানে ইন্ডাস্ট্রির সিনিয়র এক্সিকিউটিভরা পেমেন্ট সিস্টেম নিয়ে মূল্যবান আলোচনা ও তথ্য শেয়ার করে থাকেন। এই আয়োজনের মধ্য দিয়ে ভিসা প্রতিবছর তার অংশীদার ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতার ভিত্তিতে পুরস্কার প্রদান করে থাকে, যা প্রতিষ্ঠানটির সহযোগীদের অংশীদারিত্বমূলক উদ্যোগ বাড়াতে সহায়তা করে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি