মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
26 C
Dhaka

একশপের সহযোগিতায় ফ্রন্টলাইনারের করোনা টিকা পাবে ইভ্যালি কর্মীরা

টেকভিশন২৪ ডেস্ক: করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইনার বা সম্মুখসারীর যোদ্ধা হিসেবে কোভিড-১৯ করোনা টিকা পাবেন ইভ্যালি ডট কম ডট বিডি’র কর্মীরা। এর সার্বিক সহযোগিতায় আছে আইসিটি বিভাগ ও একশপ।বুধবার (৭ এপ্রিল) থেকে অনলাইনে নিবন্ধন করে টিকা নিতে পারবেন দেশিয় ই-কমার্স ভিত্তিক এই মার্কেটপ্লেসের সকল কর্মী।

মঙ্গলবার (৬ এপ্রিল) প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ বিষয়ে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, গত বছর যখন লকডাউন হলো তখন সাধারণ ভোক্তা ও গ্রাহকদের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ই-কমার্সের চাহিদা ও গুরুত্ব আমাদের সবার সামনে ভেসে ওঠে। এই কাজটিকে যারা সম্পন্ন করেন তারা হচ্ছেন ইকমার্স প্রতিষ্ঠানগুলো কর্মীরা, আমাদের কর্মীরা। তাই তারা সম্মুখসারীর যোদ্ধা।

ইতোমধ্যে সরকার ই-কমার্সকে জরুরি সেবার আওতাভুক্ত করেছে। এই সেবার যোদ্ধাদের একটি বড় অংশ গ্রাহকদের কাছে গিয়ে তাদের পণ্য ডেলিভারি করে। তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাও আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারই অংশ হিসেবে কর্মীদের টিকা নেওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করছি। ইভ্যালি একটি পরিবারের মতো, আমরা চাই আমাদের পরিবারের সকল সদস্য সহ সবাই যেন সুস্থ থাকে।

ইভ্যালি কর্মীদের টিকা প্রদান কর্মসূচির জন্য আইসিটি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম ‘একশপ’ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। সরকারের ভ্যাকসিন প্রদান কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করছে রাসেল বলেন, আমরা আমাদের সকল কর্মীদের জন্য ভ্যাকসিন এর ব্যবস্থা করেছি । তারা যেন স্বাস্থ্যবিধি মেনে সকলে ভ্যাকসিন গ্রহণ করে সে বিষয়ে মনিটরিং করছি। ইভ্যালি কর্মীদের জাতীয় পরিচয় পত্রের নম্বর টিকা নিবন্ধন সার্ভারে দেওয়া হয়েছে। তারা সেখানে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

এই কাজে সহযোগিতার জন্য একশপ আইসিটি বিভাগ, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বাংলাদেশ সরকারের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ও এফআইসিএসি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালস...

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি