রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
31 C
Dhaka

এইচপি’র নতুন ল্যাপটপ বাজারে ছাড়ল স্মার্ট

spot_img

টেকভিনশ২৪ ডেস্ক: এইচপি ব্রান্ডের ১৫এস-ডিইউ১০৯০ টিইউ মডেলের ল্যাপটপ বাজারে নিয়ে এল স্মার্ট টেকনোলোজিস (বিডি) লি:। এই ল্যাপটপটিতে প্রি- ইন্সটল হিসেবে থাকছে জেনুইন উইন্ডোজ ১০ হোম এবং মাইক্রোসফট অফিস এন্ড হোম স্টুডেন্ট ভার্সন। অ্যালুমিনিয়াম ফিনিশে তৈরি এই ল্যাপটপটিতে রয়েছে

ইন্টেলের ১০ম প্রজন্মের কোর আই থ্রি ১০১১০ইউ মডেলের প্রসেসর, ক্যাশ মেমোরি সাইজ ৪ এমবি এল ৩। ২.১-৪.১ গিগাহার্জ ক্লক স্পিড সম্পন্ন এই প্রসেসরটি ইন্টেলের টার্বো বুষ্ট টেকনোলোজি সমর্থন করে। প্রসেসরটি ইউ সিরিজ হওয়ার কারনে ব্যাটারি ব্যাকআপ পাবেন দীর্ঘক্ষণ।

ফলে, দৌড়ঝাপের মধ্যেও দৈনন্দিন কাজ গুলো করতে পারবেন বেশ অনায়াসে। এতে ২৬৬৬ মেগাহার্জের ৪ জিবি ডিডিআর ৪ র‌্যাম দেয়া আছে, সাথে স্টোরেজ হিসেবে রয়েছে ১ টেরাবাইট হার্ড ডিস্ক ড্রাইভ। ল্যাপটপটিতে রয়েছে এম.২ এসএসডি স্লট এবং একটি এক্সট্রা র‌্যাম স্লট। ল্যাপটপটির ডিসপ্লে সাইজ ১৫.৬ ইঞ্চি যা মাইক্রো এজ ডায়াগোনাল ভিউ সম্পন্ন এবং ফুলএইচডি অর্থাৎ ১৯২০*১০৮০ পিক্সেল রেজুল্যুশন সমর্থিত। এতে ইন্টেলের বিল্ট ইন ইউএইচডি গ্রাফিক্স কার্ড রয়েছে। বেসিক গ্রাফিক্স এর কাজ করতে পারবেন অনায়াসে।

অন্যান্য ফিচার হিসেবে রয়েছে ওয়াইফাই ৫, ৪.২ ব্লুটুথ, এইচপি ট্রু ভিশন ৭২০ পিক্সেল এইচডি ওয়েব ক্যাম, মনো সিরিজ ডুয়াল স্পিকার, গিগাবিট ল্যান পোর্ট সহ নানাবিধ সুবিধা। এতে ডান দিকে রয়েছে ১টি আর-জে ৪৫, ফুল সাইজ এইচডিএমআই, টাইপ সি , হেডফোন মাইক্রোফোন অডিও কম্বো পোর্ট। বাম দিকে রয়েছে এসি স্মার্ট পাওয়ার পিন, ২টি সুপার স্পিড ইউএসবি ৩.০ এবং ফুল সাইজ এসডি কার্ড রিডার।

প্রোডাক্টটির বিক্রয় পরবর্তি সেবা ২ বছর। বর্তমানে ল্যাপটপটির খুচরা বাজার মূল্য ৪৭,০০০ টাকা। তাছাড়াও ল্যাপটপটির সাথে পাচ্ছেন একটি আকর্ষণীয় এইচপি ব্যাকপ্যাক।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি