শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

“উপায়” ইউসিবিএল’র ব্লকচেইন প্রযুক্তির ফিনটেক প্লাটফর্ম

টেকভিশন২৪ ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ব্যাংকিং সাবসিডিয়ারি উপায় দিয়ে প্রতি হাজারে মাত্র ৮ টাকা খরচে ক্যাশ আউট করা যাচ্ছে এটিএম বুথ হতে। সরকারি কর এবং ভ্যাট সহ মোবাইল ব্যাংকিং হতে এটিএমে এটিই হচ্ছে বাজারের সবচেয়ে কম রেট।

ইউসিবিএল এর দেশব্যাপী ৫০০ টিরও এটিএম বুথ হতে উপায় এর গ্রাহকরা তাদের একাউন্টে রক্ষিত টাকা উপায় অ্যাপ ব্যাবহার করে উত্তোলন করতে পারবেন।

উপায় এর ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক খন্দকার বলেন, “যাত্রা শুরুর অল্পদিনের মধ্যেই উপায় নানা রকম প্রডাক্ট নিয়ে এসেছে, যার বেশিরভাগই বাজারের সবচেয়ে কম খরচে দিচ্ছি। এর মধ্যে এটিএম হতে টাকা উত্তোলনের খরচ অন্যতম”।

সাইদুল খন্দকার আরও বলেন, এজেন্ট পয়েন্টেও উপায় দিচ্ছে সবচেয়ে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা। ইউএসএসডি ব্যবহারকারীরা এজেন্ট পয়েন্ট হতে প্রতি হাজারে মাত্র ১৪ টাকায় ক্যাশ আউট করতে পারছেন।
মার্চ এর ১৭ তারিখে যাত্রা শুরু করা উপায় এর রয়েছে দেশব্যাপি এজেন্ট ও মার্চেন্ট নেটওয়ার্ক।

উপায় এর মাধ্যমে মোবাইলে টাকা লেনদেন, ইউটিলিটি বিল পেমেন্ট, কেনাকাটার মুল্য পরিশোধ, রেমিট্যান্স গ্রহণ, বেতন প্রদান, এয়ারটাইম ক্রয় করা যাবে, সরকারের বিভিন্ন ভাতা প্রদান, ইন্ডিয়ান ভিসা ফি, ট্রাফিক ফাইন এবং তিতাস গ্যাসের (প্রি-প্রেইড) বিল পেমেন্ট করতে পারছেন।

উপায় প্লাটফর্ম ডিজাইনের ক্ষেত্রে গ্রাহক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে। সর্বাধুনিক ব্লকচেইন প্রযুক্তিতে তৈরি উপায় প্লাটফর্ম এসব ধরনের নিরাপত্তা ঝুঁকি থেকে মুক্ত।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি