মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
27.6 C
Dhaka

উন্মোচিত ‘ট্রাভেলার’ এখন বইমেলায় ও রকমারিতে

টেকভিশন২৪ ডেস্ক: বইমেলায় ভ্রমণ ও সাহিত্যপ্রিয় মানুষের জন্য তরুণ উদ্যোক্তা ও ট্রাভেলার আহসান রনি’র সম্পাদনায় ভ্রমণ বিষয়ক বই ‘ট্রাভেলার’-এর প্রকাশ হলো আজ শনিবার। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৩ সালে ভ্রমণকাহিনিতে বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত ইকতিয়ার চৌধুরী, উপস্থিত ছিলেন বইয়ের অ্যাডভাইজারবৃন্দ, লেখকবৃন্দ, প্রকাশক, সম্পাদক ও শুভানুধ্যায়ীরা। দেশসেরা ৪২ জন ভ্রমণ লেখকদের অভিজ্ঞতা ও ছবি এক দারুণ সংকলন বইটি। বই প্রকাশের আগেই ব্যাপকভাবে সাড়া ফেলা বইটি বের হয়েছে সাহস পাবলিকেশন্স থেকে। কাভার ডিজাইন করেছেন চারু পিন্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে ইকতিয়ার চৌধুরী বলেন,”বইটি ভ্রমণ লেখকদের দারুণ দারুণ সব অভিজ্ঞতার একটি ব্যতিক্রমী সংকলন যা সচরাচর চোখে পড়ে না। আমি মনে করি ভ্রমণপ্রিয় প্রতিটি মানুষই বইটি পড়তে আগ্রহী হবে এবং তাদের বইয়ের শেলফে একটি দারুণ সংগ্রহ হিসেবে যুক্ত হবে বইটি।” বক্তা ও উপস্থিত সকলেই বইয়ের জন্য শুভকামনা জানান।

বইটিতে সংগ্রাম ও সাফল্যের বিশ্ব ভ্রমণে শ্বাসরুদ্ধকর ফিলিস্তিনে যাওয়ার অভিজ্ঞতা লিখেছেন বিশ্বের ১৬০টির বেশি দেশ ভ্রমণ করা প্রথম বাংলাদেশি পতাকাবাহী অভিযাত্রী নাজমুন নাহার, বর্তমানে রাশিয়ায় অধ্যয়নরত রকেট সায়েন্সের শিক্ষার্থী শাহ জালাল জোনাক লিখেছেন মহাকাশযানের মহাকাশে যাওয়া দেখার অভিজ্ঞতা নিয়ে, দেশে সাধারণ মানুষের গল্পগুলোকে অসাধারণভাবে তুলে ধরেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দোলন চাঁপা দত্ত, উম্মে হাবিবা লিখেছেন অমায়িক মানুষের দেশ থাইল্যান্ডে ১১ মাস থাকা ও ভ্রমণের অভিজ্ঞতা, তৌফিক আহমেদ তমাল লিখেছেন প্রতিকূল পরিবেশে পাহাড় জয়ের রুদ্ধশ্বাস অভিযানের অভিজ্ঞতা।

নতুন দেশ ভ্রমণের অসাধারণ সব অভিজ্ঞতা লিখেছেন কবি ও লেখক কামরুল হাসান, ভ্রমণ গদ্য-এর সম্পাদক মাহমুদ হাফিজ, মুক্তিযোদ্ধা ও গল্প-উপন্যাস, ভ্রমণ কাহিনী লেখক ও অনুবাদক ফরিদুর রহমান, ঢাকা ট্যুরিস্টের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান, ভ্রমণ লেখক, সংস্কৃতিকর্মী ও উদ্যোক্তা সুমন্ত গুপ্ত, কেআইটি রয়েল ট্রপিক্যাল ইনস্টিটিউট, অ্যামস্টারডাম, নেদারল্যান্ডসের এপিএইচ স্টুডেন্ট রিফাত রহমান, ইউনিভার্সিটি অফ টেক্সাস রিও গ্রান্ডে ভ্যালি’র মাস্টার্সের ছাত্র ও গবেষক এস এম সারওয়ার নবীন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ও ট্রাভেলার মোঃ তহীদুল ইসলাম মাছুম, বিশ্বসেরা মিউজিক অ্যাপ স্পটিফাইয়ে চাকরি করা বাংলাদেশী মীর রাসেল আহমেদ ও আইনের শিক্ষার্থী মমতাজ জেসমীন।

দেশের ঐতিহ্য, সৌন্দর্য ও দারুণ দারুণ স্থান ঘুরে নিজেদের অসাধারণ অভিজ্ঞতা লিখেছেন ঐতিহ্য পর্যটক ও শিক্ষক এলিজা বিনতে এলাহী, এবিসি রেডিও’র আরজে নাদিয়া নিতুল ইসলাম, পর্যটক ও ‘গো ইউথ আশরাফুল আলম’নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর মোঃ আশরাফুল আলম, দে-ছুট ভ্রমণ সংঘ’র প্রতিষ্ঠাতা মুহাম্মদ জাভেদ হাকিম, দেশের ৬৪ জেলা ঘুরে লিখেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আল-আমিন।

ভারতের প্রতিটি প্রদেশ ঘুরে এসে লিখেছেন ট্রাভেলার ও ভ্রমণ লেখক সজল জাহিদ, ইস্তানবুল নিয়ে লিখেছেন লেবনিজ সেন্টার ফর ট্রপিকাল মেরিন রিসার্চ-এর গবেষক ফাহমিদা ইয়াসমিন, ইউরোপ ভ্রমণ অভিজ্ঞতা লিখেছেন কানাডায় ভূগোল ও পরিবেশবিদ্যার শিক্ষার্থী জেরিন মারজান আশরাফী, রাজস্থানের জয়সলমীর ঘুরে লিখেছেন দেওয়ান আশিক, গ্যাংটক ঘুরে লিখেছেন সাংবাদিক সাদিকুর রহমান।

ব্যতিক্রমী বইটিতে আছে দেশ- বিদেশের ভ্রমণ গল্প, বিশেষ মতামত, বাংলাদেশের ছবি নিয়ে মোমেন্টওয়ালা’র লিড ফটোগ্রাফার মোঃ নাজমুল হোসেনের বিশেষ ছবি সমগ্র, আশা জাহিদের আইটি জ্ঞান, ক্যারিয়ার নিয়ে মোঃ সাইফুল্লার রাব্বী’র বিশেষ ফিচার, দিনাজপুরের আঞ্চলিক ভাষার কবিতা, ভ্রমণ প্রতিষ্ঠান গড়ে ওঠার গল্পসহ নানা ধরনের আয়োজন।

বইমেলা’র সাহস পাবলিকেশন্সে (স্টল নং- ৩৮৭-৩৮৮) ও রকমারিসহ অনলাইন বুক শপগুলোতে পাওয়া যাচ্ছে বিশেষ এই বইটি। রকমারি থেকে বইটি কিনতে পারবেন- https://www.rokomari.com/book/283470/traveler ঠিকানা থেকে।

বইটির সার্বিক তত্ত্বাবধানে আছে ট্রাভেল বাংলাদেশ। সহযোগিতায় আছে ভ্রমণ বিষয়ক প্ল্যাটফর্ম ‘ভ্রমণীয়’, ট্রাভেল কোম্পানি ‘সার্কেল হলিডেস’, ‘গো উইথ আশরাফুল আলম’। গিফট পার্টনার হিসেবে আছে দ্যা ট্রাভেল গ্রুপ- টিটিজি, হোটেল অপেরা ওশান ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

সর্বশেষ

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি