শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
31 C
Dhaka

উদ্যোক্তা সংস্কৃতি গড়ার লক্ষ্যে ৪টি সমঝোতা স্বাক্ষর করল আইডিয়া প্রকল্প

স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে আইসিটি বিভাগের iDEA প্রকল্পের সাথে কাজ করবে আইবিএ, আইআইটি, যবিপ্রবি এবং ব্র্যাক সিইডি। 

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে একটি স্টার্টআপ ইকোসিস্টেম গড়ার লক্ষ্য নিয়ে ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প। স্টার্টআপদের কল্যাণে এবং দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে iDEA প্রকল্প আন্তর্জাতিকমানের দেশিয় ও বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রির সাথে একযোগে কাজ করে যাচ্ছে। এরই আলোকে iDEA প্রকল্প দেশের আরো ৪টি প্রতিষ্ঠানের সাথে ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের iDEA প্রকল্পের সভাকক্ষে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এর উপস্থিতিতে আগারগাঁও-এর আইসিটি টাওয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট (ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি-আইআইটি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি (সিএসই) বিভাগ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অন্ট্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি) এর সাথে iDEA প্রকল্পের চারটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সিইডি এর সাথে iDEA প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) কাজী হোসনে আরা এবং বাকি অন্য ৩টি প্রতিষ্ঠানের সাথে iDEA প্রকল্পের পক্ষে পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক উক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিগণের সাথে সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ, আইআইটি এর পরিচালক ড. মোহাম্মদ শফিউল আলম খান, যবিপ্রবি সিএসসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো: গালিব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিইডি এর সিনিয়র রিসার্স ফেলো ও ব্র্যাক বিজনেস স্কুলের সহকারি অধ্যাপক শামিম এহসানুল হক তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, আইআইটি এবং যবিপ্রবিএর সাথে iDEA প্রকল্পের পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্য হচ্ছে যৌথভাবে বিভিন্ন ট্রেনিং, মেন্টরিং, কাম্পেইন, অ্যাওয়ার্ডস, ফেলোশিপ, সেমিনার ও রিসার্চসহ উদ্যোক্তা সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করা এবং পাশাপাশি সংশ্লিষ্ট একাডেমিক, গবেষক, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিবর্গকে iDEA প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে রিসোর্স পারসন হিসেবে তাদের সংযুক্ত করা। আইবিএ ও iDEA প্রকল্প একে অপরের সাথে এআই, মেশিন লার্নিং, বিগডাটা বিষয়ে অভিজ্ঞতা বিনিময়সহ পার্টনারশিপ ও জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে কাজ করবে।

এছাড়া, iDEA প্রকল্প ও আইআইটি যৌথভাবে আইসিটি বেইজড প্রতিযোগিতা, প্রোজেক্ট শো কেসিং, হ্যাকাথন, অলিম্পিয়াডস ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করবে। অপরদিকে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অন্ট্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি) এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে iDEA প্রকল্পের স্টার্টআপসমূহ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের Business Incubation Centre (BIC) ব্যবহার করার সুযোগ পাওয়ার পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাময় প্রকল্পগুলোও iDEA প্রকল্পের প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ও ল্যাব ব্যবহার করার সুযোগ পাবে। এছাড়াও, দুই পক্ষ যৌথভাবে ট্রেনিং, পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চার, ভেনু সাপোর্ট, ইউএসএ ও অস্ট্রেলিয়ার সাথে ফেলোশিপ প্রোগ্রামেও একে অপরকে সহয়তা করবে।

উল্লেখ্য যে, iDEA প্রকল্প থেকে এখন পর্যন্ত ১৭০টি উদ্যোক্তাকে দেওয়া হয়েছে প্রি-সীড পর্যায়ে অনুদান। এই সমঝোতা স্মারকের ফলে উক্ত এমওইউ স্বাক্ষরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে স্টার্টআপদের মেন্টরিং, ট্রেনিং ও ধারাবাহিক পরামর্শ প্রদানের মাধ্যমে তাদের উদ্ভাবনী ধারণাকে টেকসই বিজনেস মডেলে রূপান্তর করতে সহায়তা প্রদান করা হবে। এর ফলে দেশে গঠিত হবে একটি কার্যকরি স্টার্টআপ ইকোসিস্টেম যা ভবিষ্যতে দেশের উন্নত ব্যবসায়িক পরিবেশ তৈরিতে যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করছেন iDEA প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি