শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
28 C
Dhaka

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার সিকিউরিটি এখন বর্ডার সিকিউরিটির মতোই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলরকে ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া আমাদের মূল লক্ষ্য। বিসিসির যে নীতি ও আদর্শ রয়েছে সেটা সামনে রেখেই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে কর্মকর্তারা বলেন, এরইমধ্যে একাধিক কমিটি গঠন করা হয়েছে। দুজন কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে। বিভাগ থেকে সব প্রকল্প পর্যালোচনার জন্য একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে এবং কার্যক্রম চলমান আছে।

এছাড়া বিভিন্ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে জটিলতার কথাও উল্লেখ করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কর্মকর্তারা।

উপদেষ্টা বলেন, অভিযোগ তদন্তের বিভিন্ন কমিটির কাজ স্বচ্ছতার সঙ্গে চালিয়ে যেতে হবে। প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি