বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

উদ্ভাবক, উদ্যোক্তা ও স্টার্ট-আপদের উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করতে পলকের আহবান

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নতুন নতুন উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করতে উদ্ভাবক, উদ্যোক্তা ও স্টার্ট-আপদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন মুনাফার দিকে না তাকিয়ে এমন কিছু উদ্ভাবন করা উচিত যা অর্থনীতি ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। সবাই মিলে এমন এক অন্তর্ভুক্তিমূলক সমাজ ও দেশ গড়তে হবে, যার মাধ্যমে অংশগ্রহণ ও উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। 

প্রতিমন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের উদ্যোক্তা সংস্কৃতির ইকোসিস্টেম তৈরিতে “সংকল্প ঢাকা সম্মেলন” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত গুরুজিৎ সিং, ইন্টেলক্যাপ এর ব্যবস্থাপনা পরিচালক জয়েস ভাটিয়া, এবিএফআরএল সিএসও নরেশ তাইগি, ইউসিবিএল ম্যানেজিং ডিরেক্টর মো: আরিফ কাদরী, এসবিকে এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, স্টার্টআপ বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, ইন্টেলক্যাপ পরিচালক ভিঙ্কেট কোটামারাজু।

প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে আমাদের মূল লক্ষ্য তরুণদের জন্য কাজের ক্ষেত্র তৈরি করা। তিনি বলেন উদ্ভাবন, উদ্যোক্তা ও স্টার্ট-আপ ইকোসিস্টেম গড়ে তুলতে দেশে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ৩০০টি স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের অথবা কাছাকাছি এলাকাতে ১২টি নলেজ পার্ক প্রতিষ্ঠা করা হবে বলে তিনি জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি