বুধবার, জুলাই ১৫, ২০২৬
32.6 C
Dhaka

ক্রিকেটে বিনিয়োগ করলেন মাইক্রোসফট চেয়ারম্যান

টেকভিশন২৪ ডেস্ক: ক্রিকেটে বিনিয়োগ করবেন মাইক্রোসফটের সিইও এবং চেয়ারম্যান সত্য নাদেলা, এমন কথা শোনা যাচ্ছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে সেটা বাস্তবে রূপ নিলো। বাইশ গজের খেলায় দল কিনেছেন বিশ্বখ্যাত এই প্রযুক্তি প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তকর্তা।

যুক্তরাষ্ট্রের পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগে দল কিনেছেন সত্য নাদেলা। দেশটিতে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া লিগে নাদেলার দলের নাম সিয়াটল ওর্কাস। নাদেলার সাথে যৌথভাবে সিয়াটল ওর্কাসের মালিকানা কিনেছেন ভারতের জিএমআর গ্রুপ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের মালিকানাও আছে প্রতিষ্ঠানটির।

প্রথমবারের মতো শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র পেশাদার লিগে অংশগ্রহণ করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। বাকি পাঁচটি ফ্র্যাঞ্চাইজি হলো ওয়াশিংটন ডিস, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস এবং টেক্সাস। আগামী ১৩ জুলাই বিশ ওভারের এই লিগটির প্রথম ম্যাচ মাঠে গড়াবে।

তার আগে আগামীকাল নাসার জনসন স্পেস সেন্টারে ড্রাফট অনুষ্ঠিত হবে। প্রতিটা দল সর্বনিম্ন ১৫ এবং সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড় দলে টানতে পারবে। দলে বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে সর্বোচ্চ সাতজন। দেশি খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ তিন লাখ ডলার খরচ করা যাবে। অন্যদিকে বিদেশি খেলোয়াড়ের জন্য আট লাখের বেশি খরচ করতে পারবে না কোনো ফ্র্যাঞ্চাইজি।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি