শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
29.8 C
Dhaka

ঈদ-উল-আযহাকে সামনে রেখে গ্র্যান্ড ঈদ ফেস্ট নিয়ে এলো দারাজ!

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব অফার নিয়ে শুরু হয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের (https://www.daraz.com.bd/) ঈদের বিশেষ শপিং ক্যাম্পেইন ‘গ্র্যান্ড ঈদ ফেস্ট’। আসন্ন ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে কেনাকাটার এই উৎসব চালু করেছে দারাজ।

২২ জুন থেকে ১০ জুলাই, ২০২২ পর্যন্ত নির্ধারিত ইলেকট্রনিক্স, ফ্যাশন, লাইফস্টাইল এবং হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন প্রোডাক্টে ঈদ ফেস্ট উপলক্ষে থাকছে বিশেষ ছাড় ও নানা রকম অফার।

কোরবানির জন্য সবচেয়ে ভালো পশু কেনার পাশাপাশি ঈদের বাকি কেনাকাটা আমাদের জীবনে বাড়তি আনন্দ নিয়ে আসে।

কেনাকাটার এই আনন্দকে আরও কিছুটা বাড়িয়ে দিচ্ছে দারাজ বাংলাদেশের গ্র্যান্ড ঈদ ফেস্ট। দারাজের স্মার্টফোন অ্যাপ অথবা https://pages.daraz.com.bd/wow/gcp/daraz/megascenario/bd/bd-eid-fest-2022/live-এই লিংকের মাধ্যমে গ্র্যান্ড ঈদ ফেস্টের দারুণ সব অফারগুলো দেখে নিতে পারেন আপনিও। ক্যাম্পেইনের মিস্ট্রি বক্সের সাথে এই ঈদে ভাগ্য পরীক্ষা করে দেখতেই পারেন – বক্সের ডালা খুলে কপালে কি মেলে! এখানেই শেষ নয়, ক্যাম্পেইন জুড়ে থাকছে দারাজের দুর্দান্ত  সব গিভঅ্যাওয়ে। নির্ধারিত পণ্যের উপর থাকছে ফ্রি ডেলিভারি এবং কালেকশন পয়েন্ট থেকে ফ্রি পিক-আপ সুবিধায় এবারে কেনাকাটা হবে বাধাহীন, কোনো ডেলিভারি ফি ছাড়াই।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “ঈদ-উল-আযহা একটি ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ উপলক্ষ। আশা করছি, আমাদের গ্র্যান্ড ঈদ ফেস্ট গ্রাহকদের জন্য এই ঈদে কেনাকাটাকে সহজ ও সাশ্রয়ী করে তাদের ঈদের আনন্দকে অনেকখানি বাড়িয়ে দেবে”।

প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বলেন, “আমরা বিশেষ অফার এবং ছাড় নিয়ে গ্র্যান্ড ঈদ ফেস্ট ক্যাম্পেইনটি ডিজাইন করেছি, যাতে আমাদের প্রিয় গ্রাহকরা দাম নিয়ে দুশ্চিন্তা না করে তাঁদের পছন্দের পণ্যগুলি কিনতে পারেন। এটি গ্রাহকদের জন্য দারাজের ঈদ উপহার”।

গ্র্যান্ড ঈদ ফেস্টে দারাজের কো-স্পন্সর হিসেবে থাকছে রিয়েলমি, এস্কোয়ার ইলেকট্রনিক্স, ট্রেসেমে, লোটো, বাটা এবং ডেটল। ক্যাম্পেইনের ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে টিপি-লিংক, হায়ার, মোশন ভিউ, ওজেরিও, ফার্নিকম, লিভিংটেক্স, হরলিক্স ,ষ্টুডিও এক্স, জিলেট, সিঙ্গার, শাওমি গ্লোবাল এবং ইউগ্রীন। এছাড়াও নির্ধারিত ব্যাংকের কার্ডে এবং বিকাশে পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকরা ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইনে ইবিএল গ্রাহকদের জন্য থাকছে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ইএমআই সুবিধা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি