শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
28 C
Dhaka

কর্মী ছাঁটাইয়ের কারণ জানালেন ইলন মাস্ক

টেকভিশন২৪ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মালিকানা কেনার পর গণহারে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন শীর্ষ ধনী ইলন মাস্ক। খরচ কমাতে কর্মীদের ছাঁটাই করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলে দাবি মাস্কের। তিনি বলেন, ছাঁটাইয়ের কোনো বিকল্প নেই, কারণ টুইটার দিনে ৪০ লাখ মার্কিন ডলারের বেশি লোকসান করছে।

একটি টুইট বার্তায় ইলন মাস্ক জানিয়েছেন, যারা চাকরি হারাচ্ছেন তাদের ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের বেতন দেওয়া হবে।

টুইটারের প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে নতুন মালিক ইলন মাস্ক, বিষয়টি আগেই জানা গিয়েছিল। ইতোমধ্যেই এই প্রক্রিয়া দেখা গেছে। শুক্রবার বিশ্বজুড়ে টুইটারের হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন। সেই সঙ্গে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির সব অফিস।

মালিকানা নেওয়ার পর মাধ্যমটির ওপর নিজের নিয়ন্ত্রণ জোরদার করা শুরু করেন ইলন মাস্ক। এর অংশ হিসেবে মাস্ক টুইটারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ছাঁটাই করতে শুরু করেন। শুরুতেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং অর্থ ও আইন বিভাগের নির্বাহী কর্মকর্তাদের বিদায় দেন মাস্ক। ভেঙে দেন পরিচালনা পর্ষদ।

এদিকে ইলন মাস্ক নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহ না যেতেই ১২ লাখের বেশি ব্যবহারকারী হারিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত আনুমানিক আট লাখ ৭৭ হাজার টুইটার একাউন্ট ডি-অ্যাক্টিভেট এবং চার লাখ ৯৭ হাজার অ্যাকাউন্ট বহিষ্কার করা হয়েছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি