বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28 C
Dhaka

এন.পি.ও. ই-এডুকেশন জাপান এবং ব্যাকবন লিমিটেড বাংলাদেশ যৌথভাবে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে

টেকভিশন২৪ ডেস্কঃ এন. পি. ও. (Non-profit organization) ই-এডুকেশন জাপান এবং ব্যাকবন লিমিটেড বাংলাদেশ যৌথভাবে খুব শীঘ্রই একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।

একদিন ব্যাপী “সোসাইটি কো-ক্রিয়েশন” শীর্ষক সম্মেলনটি রাজধানী ঢাকার ওয়েস্টিনে ১২ নভেম্বর ২০২২ তারিখে সকাল ৯:০০ টায় অনুষ্ঠিত হবে এবং চলবে বেলা ৫:০০ টা পর্যন্ত।

আয়োজকগণ আশা করছেন এই সম্মেলনে অংশ নেয়া সদস্যবৃন্দ একটি সম্মিলিত মতে উপণিত হবেন, যা সমন্বিত সহযোগিতায় (co-creation) এবং যৌথভাবে ( partnership) কাজ করার মাধ্যমে একটি সমবায়মূলক সমাজ (cooperative society) তৈরিতে অবদান রাখবে বলে।

এ বছরই বাংলাদেশ ও জাপান নিজেদের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন করছে । উন্নততর সমাজ গঠনে একসাথে কাজ করার জন্য উভয় দেশের এখনই সূবর্ণ সময়।

সম্মেলনে মোট চারটি আলোচনা অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রতি অধিবেশনে চারজন সদস্য এবং একজন সভাপতি, অর্থাৎ মোট পাঁচজন বক্তা অংশগ্রহণ করবেন।

প্রথম অধিবেশনটি হবে “সমন্বিত সহযোগিতা ও সামাজিক উদ্ভাবনী শক্তি” নিয়ে।

দ্বিতীয় অধিবেশনটির আলোচিত বিষয় হবে “সীমান্তের বাইরে অকৃত্রিম সংযুক্তি।”

তৃতীয় অধিবেশনে বক্তারা আলোচনা করবেন “বিশ্বব্যাপী কেনাবেচার মাধ্যমে কীভাবে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়।”

চতুর্থ এবং সর্বশেষ অধিবেশনের শিরোনাম, “সমন্বিত সহযোগিতার মাধ্যমে কীভাবে ইতিবাচক সামাজিক প্রভাব অর্জন করা যায়।”

“সোসাইটি কো-ক্রিয়েশন” সম্মেলনটি অংশগ্রহণকারীদের জন্য এমন একটি মাধ্যম হিসাবে কাজ করবে যা সংযুক্তি এবং সমন্বিত সহযোগিতার মাধ্যমে সামাজিক উন্নতির মাত্রাকে সূদরপ্রসারিত করবে।

অংশগ্রহণকারীদের মধ্যে ১০০-র ও বেশি আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান, স্বতন্ত্র ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিভিন্ন উদ্দ্যোগে মূলধন বিনিয়োগকারী (venture capitalists), উদ্ভাবনীমূলক নব্য উদ্যোক্তাদের বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান (startups), শিক্ষাবিদ এবং জাপান ও বাংলাদেশের নীতিনির্ধারকগণ অংশগ্রহণ করবেন।

আটটি নব্য উদ্যোক্তাদের বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান (startups) তাদের উদ্ভাবনী পণ্য বা পরিষেবা সম্মেলনে পেষ করবে এবং তাদেরকে সম্মাননা পুরস্কার স্বরূপ ১৭,০০০ মার্কিন ডলার প্রদান করা হবে। আয়োজকরা আশাবাদী এই দৃষ্টান্তমূলক সম্মাননা পুরস্কার একটি সমন্বিত সহযোগিতায় পূর্ণ সমাজ গঠনে অগ্রনী ভূমিকা পালন করবে।

রেজিস্ট্রেশন করুনঃ https://tinyurl.com/Society-Co-Creation

ব্যাকবন লিমিটেড আয়োজিত এই কনফারেন্সটিতে সহযোগিতায় রয়েছে স্মার্ট টেকনোলজি, জায়তুন, ব্রেন ষ্টেশন ২৩। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেঃ techvision24.com/

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি