মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
30 C
Dhaka

যোগাযোগের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে ইমো’র পপ-আপ সেফটি টিপস চালু

টেকভিশন২৪ ডেস্ক: সন্দেহজনক কর্মকান্ড শনাক্ত করার মাধ্যমে ব্যবহারকারীদের সাইবার হয়রানি থেকে সুরক্ষিত রাখতে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো সম্প্রতি এর অ্যান্ড্রয়েড সংস্করণে ‘সেফটি টিপস’ চালু করেছে৷ এই ফিচারটির ফলে এখন কোনো সন্দেহভাজন হয়রানি বা উত্যক্তকারী কল বা টেক্সটের মাধ্যমে ইমো ব্যবহারকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করলে ব্যবহারকারীরা স্ক্রিনে কিছু সেফটি টিপস দেখতে পারবেন। এসব টিপস ব্যবহারকারীদের অপরপক্ষের উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে, ব্যবহারকারীদের প্রাইভেসি সেটিং পরিবর্তনের দিক নির্দেশনা দেবে এবং ব্যবহারকারীদের হয়রানি থেকে সুরক্ষিত রাখবে।

ব্যবহারকারীদের নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিতের লক্ষ্যে সন্দেহভাজন হয়রানকারীদের শনাক্ত করতে ইমো অ্যালগরিদমের সাথে অত্যাধুনিক প্রযুক্তি সমন্বয় করেছে। একবার কোনো নির্দিষ্ট কলারকে হয়রানকারী সন্দেহে চিহ্নিত করা হলে, সে কোনো ব্যবহারকারীকে কল করার পর রিসিভারের স্ক্রিনে স্বয়ংক্রিয়ভাবে সেফটি টিপসগুলো ভেসে উঠবে। এছাড়া, নির্দিষ্ট ব্যবহারকারীরা এরপর ‘হু ক্যান কল মি’ বিষয়ে প্রাইভেসি সেটিং গাইড দেখতে পারবেন। অ্যাপের সেটিংস-এ গিয়ে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুসারে কলার গ্রুপ হিসেবে ‘এভ্রিওয়ান’ বা ‘মাই কন্টাক্টস’ সেট করতে পারবেন। ওয়ান-অন-ওয়ান চ্যাটের ক্ষেত্রেও ব্যবহারকারীরা একই কাজ করতে পারবেন এবং সেফটি টিপস পাওয়ার সময় সন্দেহভাজন হয়রানকারীকে ব্লক এবং রিপোর্ট করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইসে এসব টিপস এখন বাংলা ও ইংরেজি সহ একাধিক ভাষায় পাওয়া যাচ্ছে।

ইমো জানায়, ব্যবহারকারীরা যাতে ডিজিটাল স্পেসে নিরাপদ এবং সুস্থ যোগাযোগের পরিবেশ উপভোগ করতে পারেন, এজন্য প্রতিষ্ঠানটি পপ-আপ সেফটি টিপস চালু করেছে। এভাবে ব্যবহারকারীদেরকে যেকোনো অসুবিধা থেকে সুরক্ষিত রাখবে ইমো। এসব সেফটি টিপস চালুর মাধ্যমে ইমো ব্যবহারকারীদের অপ্রত্যাশিত হয়রানি থেকে সুরক্ষিত থাকতে সাহায্য করছে। আগামী দিনগুলোতে সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য পূরণের পাশাপাশি ইমো নিজ অ্যাপ্লিকেশনকে আরও ব্যবহারকারী-বান্ধব করে তুলবে ও নিরাপত্তা ফিচার নিয়ে কাজ করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি