রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
26.3 C
Dhaka

ইকুরিয়ার বাংলাদেশ থেকে ৭০টি দেশে পণ্য ডেলিভারি দিতে চুক্তিবদ্ধ হলো

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ইকুরিয়ার সবসময়ই গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার জন্য কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় নিজেদের কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ইকুরিয়ার চুক্তিবদ্ধ হলো দুবাইভিত্তিক লজিস্টিক এবং কুরিয়ার সার্ভিস ভিত্তিক প্রতিষ্ঠান অ্যারামেক্স-এর সঙ্গে। ফলে এখন বাংলাদেশ এর যে-কোন জায়গা থেকেই ঘরে বসে পণ্য পাঠানো যাবে অ্যারামেক্স সেবার আওতাভুক্ত বিশ্বের ৭০টি দেশে। দেশে এই প্রথম এই ধরনের সেবা নিয়ে এলো ইকুরিয়ার। সুদীর্ঘ পরিকল্পনার পর তারা সম্ভাবনার নতুন এই দুয়ার উন্মোচন করতে সক্ষম হয়েছে।

দীর্ঘ ৪০ বছর ধরে অ্যারামেক্স, ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে লজিস্টিক সাপোর্ট, প্যাকেজ ফরোয়ার্ডিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডেলিভারি সার্ভিস-সহ অন্যান্য সুবিধা দিয়ে থাকে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডটলাইনস বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব মাহবুবুল মতিন, ডিরেক্টর হাসান মেহেদি, ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ নাঈম আখতার, হেড অফ মার্কেটিং ডিজিএম মুনতাসীর আহমেদ এবং ইকুরিয়ারের সিইও বিপ্লব ঘোষ রাহুল। অনুষ্ঠানে অ্যারামেক্স-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সপো গ্রুপ-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মাহবুবুল আনাম, অ্যারামেক্স-এর কান্ট্রি ম্যানেজার মাহতাব পারভেজ এবং সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ইসমাইল।

বিবৃতিতে অ্যারামেক্স-এর পক্ষ থেকে এক্সপো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুল আনাম বলেন, ‘ব্যবসার দিক থেকে বাংলাদেশ আমাদের জন্য অনেক গুরূত্বপূর্ণ একটি জায়গা। ইকুরিয়ারের সঙ্গে অ্যারামেক্স-এর এই চুক্তিটি একটি দূরদর্শী পরিকল্পনা। এখন থেকে বাংলাদেশের মানুষ পৃথিবীর ৭০টি দেশে নিজেদের পার্সেল এবং ডকুমেন্টস পাঠাতে পারবেন। ইকুরিয়ারের সঙ্গে ব্যবসা এবং প্রযুক্তিগত উন্নতি সাধনের পরিকল্পনাও অ্যারামেক্স-এর রয়েছে’

আরও এক বিবৃতিতে ডটলাইনস বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব মাহবুবুল মতিন বলেন, ‘অ্যারামেক্স-এর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর আমাদের সামনে সম্ভাবনার নতুন এক দিগন্ত খুলে গেছে। এখন অ্যারামেক্স-এর মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীরা নতুন নতুন পণ্য তাঁদের ভোক্তাদের কাছে নিয়ে আসতে পারবেন। তাঁদের নেটওয়ার্ক আরও অনেক বেশি বিস্তৃত হবে। লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রেও এবার আমরা প্রভূত উন্নতি সাধন করতে পারবো বলে আশা করছি।

তিনি আরও বলেন, ‘আমরা সবসময়ই চেয়েছি মানুষকে সেবা দিয়ে যেতে। এমনকি ব্র্যান্ড হিসেবে আমরা প্রতিটি ডেলিভারিকে, প্রতিটি পার্সেলকে এক একটি অনুভূতি হিসেবে নিই। তাই এবার দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে গল্প পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমাদের এই যাত্রা।’

ইকুরিয়ারের সিইও বিপ্লব ঘোষ রাহুল বলেন, ‘ইকুরিয়ার প্রায় ৭.৫ মিলিয়ন ডেলিভারি দেশীয় পর্যায়ে সাফল্যের সঙ্গে দিয়েছে। অ্যারামেক্স-এর সঙ্গে এই চুক্তির ফলে আরো আশি লাখ প্রবাসী ইকুরিয়ারের সেবার আওতায় আসবেন’।

সহযোগিতার অংশ হিসাবে, অ্যারামেক্স বাংলাদেশে আন্তর্জাতিক রপ্তানি ও আমদানি পরিষেবার উপর গুরুত্বারোপ করবে এবং ইকুরিয়ার ছাড়াও, অ্যারামেক্স এর আন্তর্জাতিক পণ্য ও পরিষেবাগুলি বাংলাদেশের বাজারে বিক্রি করবে এবং সারা বাংলাদেশে পিক-আপ এবং ডেলিভারি পরিষেবা প্রদান করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন ইকুরিয়ারের সঙ্গে অ্যারামেক্স-এর সঙ্গে নতুন এই চুক্তি বাংলাদেশের বাজারকে আরো প্রগতিশীল এবং বৈচিত্রপূর্ণ করে তুলতে সাহায্য করবে। মানুষের জীবন হবে সহজ এবং গতিশীল।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি