বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
27 C
Dhaka

ইউটিউব মিউজিকে গান শোনার নতুন কৌশল

অনেক সময় এমন হয় যে পছন্দের কোনো গানের সুর মনে আসছে কিন্তু কথা কিছুতেই মনে পড়ছে না। এমন সমস্যার সমাধান আনল ইউটিউব মিউজিক। গান খুঁজে পাওয়াকে সহজ করতে নতুন সং সার্চ ফিচার চালু করেছে প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে গানের কিছু লাইন গুনগুন করে কিংবা বাদ্যযন্ত্রে বাজিয়ে সেটি খুঁজে বের করা যাবে।

নাইনটুফাইভ গুগলের তথ্যানুযায়ী, গত মার্চ থেকে বহুল প্রতীক্ষিত এ প্রযুক্তির পরীক্ষা চালিয়ে আসছে ইউটিউব। বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সার্চ সং ফিচারটি ব্যবহারের জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে মিউজিক অ্যাপের ওপরের দিকে সার্চ বা ম্যাগনিফাইং আইকনে ক্লিক করতে হবে। এরপর সেখানে মাইক্রোফোনের পাশে

ওয়েবফর্ম বা তরঙ্গের আইকন খুঁজে পাবেন। এই আইকনে ক্লিক করে ব্যবহারকারী গান গেয়ে বা গুনগুন করে সুর শুনিয়ে নির্ধারিত গান খুঁজে বের করতে পারবেন। সার্চের পর নতুন পেজে গানের নাম, শিল্পীর নাম, অ্যালবাম ও কভার আর্ট, প্রকাশের বছর এবং গান বিষয়ে অন্যান্য জরুরি তথ্য দেখতে পাওয়া যাবে।

টেক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সফটওয়‍্যারটি পিক্সেলের ‘নাউ প্লেয়িং’ ফিচারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মূল রেকর্ডিংয়ের সঙ্গে শব্দ মেলাতে পারে। ফিচারটি অ্যান্ড্রয়েডের জন্য ইউটিউব মিউজিকের ৭.০২ সংস্করণের সার্ভার-সাইড আপডেটে এসেছে। আইওএসে আনার বিষয়ে কোনো তথ্য পাওয়া না গেলেও, ভবিষ্যতে এই অপারেটিং সিস্টেমেও ফিচারটি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। –সূত্রইত্তেফাক

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি