মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

ইংরেজি অভিধানে বছরের সেরা শব্দ ‘এআই’

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৩ সালে ‘যুগান্তকারী সাফল্য’ দেখিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এটি ভালো বা মানবতার জন্য বিধ্বংসী কোনো প্রযুক্তি কিনা, তা নিয়ে নিয়মিত বিতর্ক চললেও ‘এআই’ শব্দটিকে ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার’-এর খেতাব দিয়েছেন ইংরেজি অভিধান ‘কলিন্স ডিকশনারি’র প্রকাশকরা।

অনলাইন ও প্রিন্ট সংস্করণে প্রকাশ পাওয়া গ্লাসগোভিত্তিক এই অভিধানের প্রকাশকের তথ্যানুসারে, এ বছর এআই শব্দের ব্যবহার বেড়েছে চারগুণ।
কলিন্সের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স বেক্রফট বলেন, ২০২৩ সালের ‘সবচেয়ে আলোচিত বিষয়’ ছিল এআই।

আমরা জানি এ বছর কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে বড় মনোযোগ ছিল। আর বেশ দ্রুতই আমাদের দৈনন্দিন জীবনের প্রযুক্তি যেমন ইমেইল, স্ট্রিমিং বা অন্যান্য ভবিষ্যৎমুখী ব্যবস্থায় যুক্ত হয়েছে এটি।

এই প্রসঙ্গে বিবিসি চ্যাটজিপিটির মন্তব্য জানতে চাওয়ার পর এআই চ্যাটবটটি বলেছে, কলিন্স ডিকশনারিতে এআই বছরের সেরা শব্দ হিসেবে বাছাই হওয়ার মাধ্যমে ইঙ্গিত মেলে— আমাদের বিবর্তিত পৃথিবী, যেখানে উদ্ভাবন ও রূপান্তরের পেছনে কাজ করে অ্যালগরিদম ও ডেটা, সেখানে বড় প্রভাব রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।

এই ঘোষণা এমন সময় এলো, যখন এই ক্ষমতাবান প্রযুক্তি থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার পাশাপাশি-এর ঝুঁকিগুলো কমিয়ে আনার লক্ষ্যে ১০০ জন বিশ্বনেতা, প্রযুক্তি টাইকুন, শিক্ষাবিদ ও গবেষকদের জন্য এআই সম্মেলন আয়োজন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এদিকে এআই প্রযুক্তির সহায়তায় পুরনো এক ক্যাসেট থেকে জন লেননের কণ্ঠস্বর পুনরূদ্ধার করে নিজেদের ‘শেষ গান’ প্রকাশ করতে যাচ্ছে জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড বিটলস। গানটি প্রকাশ পাবে এ সপ্তাহের শেষ নাগাদ।

অন্যদিকে এআই প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ব্রিটিশ গায়ক ও অভিনেতা ক্লিফ রিচার্ড। এমনকি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একে ‘কৃত্রিম প্রজনন’ বলে আখ্যা দিয়েছেন।

কলিন্স ডিকশনারিতে যেসব শব্দ বছরের সেরা শব্দের খেতাব পায়, তা সে সময়ের বহুল ব্যবহৃত শব্দ হয়ে থাকে। ২০২২ সালে এ খেতাব পেয়েছিল ‘পার্মাক্রাইসিস’, যা ব্রিটিশ রাজনীতির উত্থান-পতনের সঙ্গে সম্পৃক্ত।

২০২১ সালে সবচেয়ে আলোচিত শব্দ ছিল ‘এনএফটি (নন-ফাঞ্জিবল টোকেন)’। আর ২০২০ সালে এ খেতাব পেয়েছিল ‘লকডাউন’ শব্দটি।-সূত্র:দৈনিক যুগান্তর

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি