বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
20 C
Dhaka

আসুস ভিভোবুক এস১৪ ও এস১৫ ল্যাপটপ বাজারে

টেকভিশন ডেস্ক: স্টাইল এবং শক্তিশালী পারফরমেন্সের জন্য হালকা ওজনের মেটাল বডির ল্যাপটপটি তরুনদের পছন্দের শীর্ষে থাকবে।

- Advertisement -

বাংলাদেশের বাজারে আজ (বুধবার) স্লিম, হালকা ওজন এবং শক্তিশালী পারফরমেন্সের দুটি ল্যাপটপ উন্মোচন করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড আসুস। ‘ভিভোবুক এস১৪’ এবং ‘ভিভোবুক এস১৫’ ল্যাপটপ দুটি স্টাইল এবং পারফরমেন্সের অনবদ্য এক মিশ্রণ।

আসুসের সর্বাধুনিক ভিভোবুক এস সিরিজটি ডিজাইন করা হয়েছে দেশের তরুণদের কথা মাথায় রেখে। নোটবুকগুলোর আরও আকর্ষণীয় করে তুলেছে এর গায়া গ্রিন, রেজিউলেট রেড, ড্রিমি হোয়াইট এবং ইন্ডি ব্ল্যাক কালার। যা থেকে পছন্দের কালার বেছে নেবার সুযোগ পাবেন ক্রেতারা।

১৪ ইঞ্চির ভিভোবুক এস১৪-তে থাকছে ১৫.৯ মিলিমিটারের কাঠামো, যার ওজন মাত্র ১.৪ কেজি। অন্যদিকে ১৫ ইঞ্চি ভিভোবুক এস১৫-তে রয়েছে ১৬.১ মিলিমিটারের কাঠামো। এর ওজন মাত্র ১.৮ কেজি। দুটি ল্যাপটপেই রয়েছে চিকন বেজেলের ন্যানো এজ ফুলএইচডি ডিসপ্লে। যা ছোট কাঠামোতেও স্ক্রিনকে বড় দেখাবে। আইপিএস লেভেলের ডিসপ্লেতে দেখার অভিজ্ঞতা হবে মনোমুগ্ধকর, দেবে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউ অ্যাঙ্গেল।

নতুন ভিভোবুক এস সিরিজের ল্যাপটপগুলোতে রয়েছে এএমডির সর্বশেষ রাইজেন ৪০০০ সিরিজের শক্তিশালী প্রসেসর রাইজেন ৫/রাইজেন ৭) এবং ১০ম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর (কোর আই৫/ কোর আই৭)। সাবলীলভাবে এবং যেকোনো প্রকার ল্যাগ ছাড়াই মাল্টিটাস্কিং এবং হাইএন্ড ডেফিনেশন ইন্টারটেইনমেন্ট অভিজ্ঞতা দিতে ডিভাইসগুলোতে রয়েছে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ডেডিকেটেড গ্রাফিক সুবিধা। আর স্টোরেজ থাকছে এক টেরাবাইটের পিসিএলই এসএসডি। অত্যাধুনিক প্রযুক্তির নেটওয়ার্ক কানেক্টিভিটি দিতে এতে রয়েছে অনবোর্ড ইন্টেল ওয়াইফাই ৬, যা দেবে সুপারফাস্ট নেটওয়ার্ক স্পিড।

দীর্ঘ ব্যাকআপ সুবিধা নিশ্চিত করতে আসুস ভিভোবুক এস১৪ এবং এস১৫ ডিভাইসে রয়েছে ৫০ ওয়াটের থ্রি সেলের লিথিয়াম পলিমার ব্যাটারি। এতে আবার সাপোর্ট করবে ফাস্ট চার্জিং। একবার ফুল চার্জে ল্যাপটপটি ১৫ ঘন্টা পর্যন্ত চালানো যাবে। নতুন এই ল্যাপটপে থাকছে জেনুইন উইন্ডোজ ১০, আর নিরাপত্তা নিশ্চিত করতে থাকছে বিল্ট-ইন ফিঙ্গার প্রিন্ট সেন্সর।

নতুন আসুস ভিভোবুক এস১৪ এবং এস১৫ এখন সরাাদেশেই পাওয়া যাচ্ছে। এর দাম শুরু হয়েছে ৬২ হাজার টাকা থেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশজুড়ে বাংলালিংকের ওয়াই-ফাই কলিং চালু

টেকভিশন২৪ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিও ওয়াই-ফাই)...

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান...

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও...

সর্বশেষ

স্যাটেলাইট কল ও মেসেজিং প্রযুক্তি আনছে ইনফিনিক্স

বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স সিইএস ২০২৬-এ তাদের সর্বশেষ মোবাইল...

স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে...

২৮ জানুয়ারি থেকে শুরু ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক...

জাতীয় ডাটা সেন্টারে জিপিইউ ক্লাউড ও পিএএএস চালু

টেকভিশন২৪ ডেস্ক: বিডিসেট প্রকল্পের আওতায় দীর্ঘদিন অব্যবহৃত উন্নত গ্রাফিক্স...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img