রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

আবারো আসলো ‘ও (অপো) ফ্যান’ ফেস্টিভ্যাল

টেকভিশন২৪ ডেস্ক: আবারো ‘ও (অপো) ফ্যান’ ফেস্টিভ্যাল নিয়ে এসেছে অপো বাংলাদেশ। প্রতিবারের মতো এবারের ফেস্টিভ্যালেও থাকছে আকর্ষণীয় পুরস্কার ও মূল্যছাড়। আজ ১লা ডিসেম্বর এটি শুরু হয়ে চলবে পুরো মাসজুড়ে।

এবারের ফেস্টিভ্যালের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে অপোর যেকোন ডিভাইস কিনলে কিছু না কিছু পাওয়া যাবেই। প্রথমত, অপোর নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলে ক্রেতারা লাকি ড্রতে অংশগ্রহণের সুযোগ পাবেন। ভাগ্যবান হলে আকর্ষষীয় পুরস্কারের সাথে থাকছে পরিবারসহ পাঁচতারকা সমমান দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে থাকার সুযোগ। সেখান থেকেই ও ফ্যান ফেস্টিভ্যালে অংশগ্রহণের সুযোগ থাকছে।

অপোর নির্দিষ্ট মডেলের ফোনগুলো হলো অপো রেনো৬, এফ১৯ প্রো, এফ১৯, এ৯৫, এ৫৪ ও এ১৬। ফেস্ট চলাকালে ভাগ্যবান বিজয়ীরা পাবেন অপো ব্যান্ড স্টাইল, অপো এনকো ডব্লিউ ১১, এনকো এম৩১ ও ফ্রি ডাটা বান্ডেল অফার। এছাড়া এ১৬ ফোন কিনলে ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ থাকবে।
এখানেই শেষ নয়। উপরে উল্লেখিত যেকোন ফোন কিনলে ‘অপো ফ্যান’ মেম্বারশিপ কার্ড প্রদান করা হবে। এই কার্ডে যেকোন বিক্রয়োত্তর সেবায় ডিসেম্বর ও জানুয়ারিতে ১০%-২০% ও সারাবছর ১০% ছাড়ে সেবা পাওয়া যাবে। ৩১ ডিসেম্বর ২০২২ সাল পর্যন্ত যেকোন ডিভাইস মেরামতে ছাড় পাওয়া যাবে। একই কার্ডে

অ্যাকসেসরিজ কিনলে অনির্ধারিত সময় পর্যন্ত ১০% ছাড় পাওয়া যাবে। এরসাথে নতুন ডিভাইস কিনলে সার্ভিস সেন্টার থেকে ফ্রি প্রটেকটিভ ফিল্ম, ফ্রি রিপেয়ার সার্ভিস, ফ্রি সফটওয়্যার সার্ভিস, ফ্রি লেবার কস্ট, ফ্রি ডিসইনফেকশন, ফ্রি হোম ডেলিভারি ইত্যাদি তো থাকছেই।

তাহলে আর দেরি কেন! বিজয়ের মাসে অপো ফোন কিনুন আর নিজের ভাগ্যকে ঝালিয়ে নিন। জিতে নিন নিশ্চিত পুরস্কার বা ছাড়। ও ফ্যান সম্পর্কে আরো বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ফেসবুক পেজে ভিজিট করুন।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি