বুধবার, আগস্ট ১৯, ২০২৬
30 C
Dhaka

আবারও সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী নির্বাচিত

টেকভিশন ডেক্স: বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবিদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশের কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে।

সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন তপন কান্তি সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলি এবং কোষাধ্যক্ষ নুরুল ইসলাম মজুমদার। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

সিটিও ফোরাম বাংলাদেশ একটি স্বাধীন, অ-লাভজনক এবং অ-রাজনৈতিক সংগঠন। ২০১০ সালে প্রতিষ্ঠিত বর্তমান ও প্রাক্তন পেশাজীবিদের এই সংগঠন সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বার্বিক ভাবে দেশের প্রযুক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট কাজ করে যাচ্ছে।

গত শনিবার অনলাইন প্লাটফর্মে সিটিও ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকারের সভাপতিত্বে ৬ষ্ট বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল ভাবে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২০২২ সালের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।

এতে তপন কান্তি সরকার সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হন এবং পূবালী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টার মোহাম্মদ আলি সাধারন সম্পাদক এবং জনতা ব্যাংকের ডিজিএম  নুরুল ইসলাম মজুমদার কোষাধ্যক্ষ  হিসেবে নব-নির্বাচিত হন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ টেলিকম অধিদপ্তরের ডিরেক্টর জেনারেল মোহসিনুল আলম, বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর জাকির হাসান এবং আল আরাফা ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিটিও সৈয়দ মাসুদুল বারি, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের সিটিও আরফি এলাহি মানিক এবং ইসলামি ব্যাংকের ডিএম ডি তাহের আহমেদ চৌধুরী।

সদস্য হিসেবে ইউসিবিএল এর ডিএমডি আব্দুল্লাহ আল মামুন, লংকাবাংলা সিকিউরিটিসের ডিরেক্টর এবং সিটিও এস এ আর মুইনুল ইসলাম, বাংলালিংক এর এইটি ডিরেক্টর সৈয়দ সোহেল রেজা এবং রবি অজিয়েটা টেলিকম এর ক্লাউড স্পেশালিষ্ট মোহাম্মদ আসিফ।

-সূত্র টেকশহর

এই সপ্তাহের জনপ্রিয়

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

সর্বশেষ

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না- মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার অভাব...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি