বুধবার, এপ্রিল ২২, ২০২৬
28 C
Dhaka

আজকের বিশ্ব সভ্যতায় অগ্রগতির জন্য ডিজিটাল সংযুক্তি অপরিহার্য : টেলিযোগাযোগ মন্ত্রী

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, আজেকের বিশ্ব সভ‌্যতায় অগ্রগতির জন‌্য ডিজিটাল সংযুক্তি অপরিহার্য। এই লক্ষ‌্যে দেশের প্রায় প্রতিটি ইউনিয়ন পর্যন্ত আমরা উচ্চগতির ব্রডব‌্যান্ড সংযোগের আওতায় এনেছি। প্রতিটি গ্রাম উচ্চগতির ইন্টারনেট সংযোগের আওতায় আনার কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে দেশের প্রতিটি বাড়ি উচ্চগতির ব্রডব‌্যান্ড ইন্টার সংযোগের আওতায় আনা হবে।

আজ ঢাকায় বিটিআরসি মিলনায়তনে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জন‌্য উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক ব্রডব‌্যান্ড নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন বিষয়ক আলোচনায় মন্ত্রী তার দপ্তর থেকে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিটিআরসির চেয়ারম‌্যান শ‌্যাম সুন্দর সিকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম‌্যান ইঞ্জিনিয়ার মো: মহিউদ্দিন আহমেদ, কমিশনার শেখ রিয়াজ আহমেদ, এফরএআই এর পলিসি এন্ড রেগুলেটরি এক্সপার্ট আনজু মঙগল, উইমেন ইন ডিজিটাল এর সিইও নিলা আছিয়া, ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের অধ‌্যাপক লাফিফা জামাল, নর্থ সাউথ বিশ্ববিদ‌্যালয়ের অধ‌্যাপক ড. নোভা আহমেদসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারিখাত, সুশীল সমাজ, নারী, প্রতিবন্ধী, বাস্তচ‌্যুত এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিগণ আলোচনায় বক্তব‌্য পেশ করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্রডব‌্যান্ড ইন্টারনেট সাশ্রয়ী ও সহজলভ‌্য করতে একদেশ একরেট কর্মসূচি এফরআইসহ আন্তর্জাতিক পরিমন্ডলে প্রশংসিত হয়েছে উল্লেখ করে বলেন, ব্রডব‌্যান্ডের ন‌্যায় মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রেও এই রেট কার্যকর করা হবে। মন্ত্রী সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি লাগসই জাতীয় ব্রডব‌্যান্ড নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, এই লক্ষ‌্যে আমরা কাজ করছি। তিনি বলেন, অনগ্রসর জনগোষ্ঠী বিশেষ করে নারী, প্রতিবন্ধী, জেলে, বেদে প্রমূখ শ্রেণির মানুষের জন‌্য ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট সহজলভ‌্য করার পাশাপাশি তাদের জন‌্য ডিজিটাল যন্ত্র ব‌্যবহারের দক্ষতা ও তাদের মধ‌্যে সচেতনতা তৈরি করা অপরিহার্য। সরকারের পাশাপশি বেসরকারি সংস্থা, সংশ্লিষ্ট ট্রেডবডিসহ সকলকে সম্মিলিত উদ‌্যোগে কাজ করতে হবে। তিনি বলেন, ইন্টারনেট সহজলভ‌্য করলেই চলবে না, নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার বিষয়টিও খুবই জরুরী। সামাজিক যোগাযোগ মাধ‌্যম বর্তমান সভ‌্যতার একটি নতুন একটি বিষয় উল্লেখ করে ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার বলেন, আগামী দিনের সামনে যাওয়ার বাহন হচ্ছে ইন্টারনেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে গত সাড়ে ১৪ বছরে দেশে ডিজিটাল অবকাঠামোসহ ডিজিটাল প্রযুক্তি বিকাশে বিস্ময়কর অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন, ২০০৮ সালে দেশে মাত্র সাড়ে ৭ জিবিপিএস ব‌্যান্ডউদথ ব‌্যবহৃত হতো এবং ব‌্যবহারকারি ছিলো ৮ লাখ মানুষ। বর্তমানে ৪১০০ জিবিপিএস ব‌্যান্ডউদথ ব‌্যবহৃত হচ্ছে এবং ব‌্যবহারকারির সংখ‌্যা সাড়ে ১২ কোটি। দেশের শতকরা ৯৮ ভাগ এলাকা মোবাইল ফোনের ফোরজি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। আমরা ফাইভ-জি নেটওয়ার্ক চালু করেছি। ফাইভ-জি নেটওয়ার্ক সম্প্রসারিত হলে মানুষ উচ্চগতির মোবাইল ইন্টারনেট সুবিধা পাবে। এর ফলে উচ্চগতির ব্রডব‌্যান্ড ইন্টারনেট ও মোবাইল ইন্টারনেটের মধ‌্যে বিদ‌্যমান গতির পার্থক‌্য অনেকটাই হ্রাস পাবে। কোভিড এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ফাইভ-জি নেটওয়ার্ক সম্প্রসারণ কাজ পিছিয়ে আছে। মন্ত্রী একটি অর্থবহ ব্রডব‌্যান্ড নীতিমালা তৈরির জন‌্য আলোচনায় অংশগ্রহণকারী অংশীজনদের মতামত লিখিত আকারে পেশ করার জন‌্য পরামর্শ দেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ‌্যম ব‌্যবহার করে গুজব, জুয়াসহ ও পর্নগ্রাফি করা হচ্ছে। আমরা সীমিত প্রযুক্তি দিয়ে তা মোকাবেলার চেষ্টা করছি। সামাজিক যোগাযোগ মাধ‌্যম ব‌্যবহারকারিদের মধ‌্যে এ বিষয়ে ব‌্যাপক সচেতনতা তৈরি করতে হবে। কম্পিউটারে বাংলা ভাষার প্রবর্তক জনাব মোস্তাফা জব্বার অনগ্রসর প্রান্তিক জনগোষ্ঠীর জন‌্য ইন্টারনেট সহজলভ‌্য করার পাশাপাশি বাংলা কনটেন্ট তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, সর্ব সাধারণের বোধগম‌্য শব্দ প্রয়োগের মাধ‌্যমে বাংলা কনটেন্ট তৈরি করতে না পারলে ডিজিটাল সংযোগের সুফল তারা পাবেন না।

বিটিআরসি‘র চেয়ারম‌্যান জাতীয় ব্রডব‌্যান্ড নীতিমালার সজ্ঞায় অর্থবহ সংযোগের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিরাপদ ইন্টারনেট ব‌্যবহার করার জন‌্য ডিজিটাল লিটারেসি অপরিহার্য। তিনি নীতিমালা তৈরির ক্ষেত্রে অংশীজনদের মতামতকে একটি কার্যকরী নীতিমালা তৈরিতে অত‌্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

আনজু মঙগল ব্রডব‌্যান্ড ইন্টারনেটের জন‌্য একদেশ এক রেট বিশ্বে একটি চমৎকার উদাহরণ বলে উল্লেখ করেন। তিনি প্রত‌্যন্ত অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর জন‌্য ইন্টারনেট সহজলভ‌্য করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি