সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
30 C
Dhaka

আকাশ ডিটিএইচ সংযোগে ১ হাজার টাকা মূল্যছাড়

টেকভিশন ডেক্স: দেশের একমাত্র বৈধ ডিরেক্ট-টু-হোম সেবাদাতা আকাশ ডিটিএইচের সংযোগমূল্য এক হাজার টাকা কমানো হয়েছে। টেলিভিশন সংযোগের সবচেয়ে আধুনিক প্রযুক্তির এ সেবা এখন চার হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাবে। সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে গ্রাহকদের আঙ্গিনায় নতুন আকাশ ডিটিএইচ স্থাপন করা হচ্ছে।

বেক্সিমকো কমিউনিকেশন্সের ডিটিএইচ ব্র্যান্ড আকাশ আজ শনিবার (৪ জুলাই) এ মূল্যছাড়ের ঘোষণা দেয়।

আকাশ ডিটিএইচের হেড অব মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক সেলস মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, গত বছরের মে মাসে দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আকাশ যাত্রা শুরু করে। এর মধ্যেই গ্রাহকপ্রিয় হয়ে উঠেছে ব্র্যান্ডটি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর মানুষের ঘরে থাকার সময় বেড়েছে। বেড়ে গেছে টিভি দেখার সময় ও অভ্যাস। ফলে দেশের যেকোনো প্রান্তে তারা এখন বাড়িতে বসে সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ টেলিভিশন দেখার আনন্দ উপভোগ করতে পারছেন। যা আগে প্রচলিত মাধ্যমে উপভোগ করা সম্ভব হতো না। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমাদের শিখিয়েছে পরিবারের সঙ্গে সময় কাটানো কতটা মূল্যবান। আর এ সময়টা আরও উপভোগ্য করে তুলতে নতুন সংযোগে মূল্যছাড়ের ঘোষণা দিল আকাশ।

অনুমোদিত বিক্রেতাদের পাশাপাশি ১৬৪৪২ নাম্বারে কল করে অথবা আকাশ ডিটিএইচের ওয়েবসাইট থেকে অনলাইনেও (ধশধংযফঃয.পড়স) নতুন সংযোগের অর্ডার করা যাবে। সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা গ্রাহকদের বাসা, অফিস বা যে কোনো আঙ্গিনায় নির্ধারিত স্থানে আকাশ ডিটিএইচ ইনস্টল করবেন। সংযোগ সামগ্রীর মধ্যে রয়েছে অত্যাধুনিক এইচডি সেট টপ বক্স, বহুমুখী ব্যবহার উপযোগী রিমোট কন্ট্রোল, তাপ ও বৃষ্টি প্রতিরোধী ইউনিভার্সাল কেইউ ব্যান্ড ডিশ এবং অন্যান্য অ্যাক্সেসরিজ। 

দেশের ৬৪ জেলায় সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ ৩৪ টি দেশি ও ৮৯ বিদেশি চ্যানেল দেখা যাচ্ছে আকাশ সংযোগে। স্টান্ডার্ড প্যাকেজের আওতায় ভ্যাটসহ মাসিক ৩৯৯ টাকায় এ সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকরা।

এছাড়া ২৫০ টাকায় আকাশ লাইট প্যাকও উপভোগ করা যাবে। গ্রাহকরা পছন্দমত প্যাকেজ উপভোগ করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি