শনিবার, জুন ১৩, ২০২৬
27.8 C
Dhaka

আইফোন ১৬ সিরিজ ক্রয়ে ৪৫ হাজার টাকার ভ্যালুব্যাক

টেকভিশন২৪ ডেস্ক:  নতুন আইফোন ১৬ সিরিজে আকর্ষণীয় অফার নিয়ে এসেছে মোবা্ইল অপারেটর বাংলালিংক। বাংলালিংক ই-শপ ও বাংলালিংক কেয়ার সেন্টার থেকে আইফোন ১৬ সিরিজের স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে ৪৫,০০০ টাকা পর্যন্ত ভ্যালু ব্যাক অফার গ্রহণের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ১২,০০০ মিনিট টকটাইম ও ৬০০ জিবি ডেটার বাৎসরিক বান্ডেল।

আইফোন ১৬ ব্যবহারের অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে প্রতিমাসে ৩০ দিন মেয়াদী ১,০০০ মিনিট টকটাইম ও ৫০ জিবি ডেটা পাবেন ব্যবহারকারী। এই ভ্যালু ব্যাক অফারে আরও রয়েছে নির্ধারিত ব্যাংক অংশীদারের ক্ষেত্রে ২৫,০০০ টাকা ক্যাশব্যাক অথবা নির্ধারিত ব্যাংকের কার্ডে ক্রয়ের ক্ষেত্রে ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা অথবা নগদে ক্রয়ের ক্ষেত্রে ২৩,৫০০ টাকা পর্যন্ত ছাড়।

একইসঙ্গে, এই অফার গ্রহণকারী ক্রেতারা ই-সিমে ফ্রি কনভার্সন ও রোমিং রেজিস্ট্রেশন সুবিধা সহ বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সিগনেচার টায়ারে স্বয়ংক্রিয়ভাবে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। এই অফারটি নিশ্চিত করতে হলে ক্রেতাদের বাংলালিংক ই-শপ থেকে ২০,০০০ টাকা ডাউন-পেমেন্ট করতে হবে। অ্যাপলের সর্বশেষ ও সর্বাধুনিক প্রিমিয়াম পণ্যের যথাযথ ব্যবহারের মাধ্যমে ক্রেতাদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই এই অফারটি নিয়ে আসা হয়েছে। বিস্তারিত: https://eshop.banglalink.net/

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি