শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
26 C
Dhaka

আইফোন ১৫ সিরিজ আসছে ১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অবশেষে জানা গিয়েছে আইফোন ১৫ সিরিজ লঞ্চের দিনক্ষণ। অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর তাদের Wonderlust ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ, অ্যাপেল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপেল ওয়াচ আলট্রা ২। এর সঙ্গে আইওএস ১৭ এবং ওয়াচ ওএস ১০ লঞ্চেরও কথা রয়েছে।

তবে কী কী প্রোডাক্ট লঞ্চ হবে সেই প্রসঙ্গে বিশদে কিছু জানায়নি অ্যাপেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, অ্যাপেলের এই Wonderlust ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে ১২ সেপ্টেম্বর। অ্যাপেল টিভি অ্যাপের পাশাপাশি এই ইভেন্টের লাইভ স্ট্রিম চলবে অ্যাপল ডটকমে।

আইফোন ১৫ সিরিজ
আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি ফোন আইফোন ১৫ সিরিজে লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, এই আইফোন সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। এছাড়াও ইতিমধ্যেই একাধিক আইফোন ১৫ সিরিজ সম্পর্কে একাধিক সম্ভাব্য তথ্য ফাঁস হয়েছে। যদিও অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করেনি।

অ্যাপেল ওয়াচ
আসন্ন অ্যাপেল ইভেন্টে অ্যাপেল ওয়াচ সিরিজ ৯ এবং অ্যাপেল ওয়াচ আলট্রা ২ লঞ্চের কথা রয়েছে। অ্যাপেল ওয়াচ ৮ সিরিজের সাকসেসর অ্যাপেল ওয়াচ ৯ সিরিজে ৫টি রঙে অ্যালুমিনিয়াম বডি নিয়ে লঞ্চ হতে পারে স্মার্টওয়াচ। অন্যদিকে স্টেনলেস স্টিল মডেলে তিনটি রঙ দেখা যেতে পারে। ডিজাইনের দিক থেকে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজের সঙ্গে আসন্ন অ্যাপেল ওয়াচ ৯ সিরিজের বিশেষ পার্থক্য থাকবে না বলেই অনুমান করা হচ্ছে।

অন্যদিকে শোনা যাচ্ছে, অ্যাপেল ওয়াচ আলট্রা ২ মডেল সম্ভবত থ্রিডি প্রিন্টিং টেকনোলজি নিয়ে তৈরি হয়েছে। যদিও এই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা যায়নি। অ্যাপেল ওয়াভ আলট্রা- র সঙ্গে সেকেন্ড জেনারেশন অ্যাপেল ওয়াচ আলট্রা মডেলের মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

সর্বশেষ

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি